২৯২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) কাতাদাহ (রাঃ) আবদুর রহমানের নিকট পৌছিয়া গেলেন! উভয়ের মধ্যে বর্শার আক্রমণ চলিল। আবদুর রহমান হযরত আবু কাতাদাহ (রাঃ)এর ঘোড়ার পা কাটিয়া দিল। হযরত আবু কাতাদাহ (রাঃ) আবদুর রহমানকে কতল করিয়া দিলেন এবং হযরত আখরাম (রাঃ)এর ঘোড়া ছিনাইয়া লইয়া উহাতে বসিয়া গেলেন। অতঃপর আমি সেই মুশরিকদের পিছনে দৌড়াইতে লাগিলাম এবং (দৌড়াইতে দৌড়াইতে) এতদূর অগ্রসর হইয়া গেলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চলার কারণে যে ধুলাবালি উড়িতেছিল তাহা দৃষ্টির বাহিরে চলিয়া গেল মুশরিকরা সূর্যাস্তের পূর্বে একটি পাহাড়ী ছ্বাটিতে প্রবেশ করিল যেখানে পানি ছিল৷ এবং উক্ত স্থানের নাম “যু-কারাদ” ছিল। তাহারা সেখান হইতে পানি পান করার ইচ্ছা করিয়াছিল, কিন্তু যখন তাহারা আমাকে পিছনে দৌড়াইয়া আসিতে দেখিল তখন তাহারা সেই পানি ছাড়িয়া যি বীর নামক ঘাঁটির উপর চড়িয়া গেল এবং ততক্ষণে সূর্যাস্তও হইয়া গেল। আমি তাহাদের একজনের নিকট পৌছিয়া গেলাম এবং এই কবিতা আবৃত্তি করিতে করিতে তাহার প্রতি তীর নিক্ষেপ করিলাম ৩৮০৫8 ০ ঠে০ 55৬১০ এই তীর লও, আমি আকওয়ার পুত্র, আর আজকের দিন কমজাত কৃপণ লোকদের ধ্বংসের দিন। লোকটি বলিল, “হায়! আকওয়ার মা ভোরসকালে আপন পুত্রহারা হউক! আমি বলিলাম, হাঁ, হে আপন জানের দুশমন ।” এই ব্যক্তিই যাহাকে আমি সকালে তীর মারিয়াছিলাম, আর এখন পুনরায় তাহাকে দ্বিতীয় তীর মারিলাম! উভয় তীর তাহার শরীরে বিদ্ধ হইয়াছিল । ইতিমধ্যে মুশরিকরা আরো দুইটি ঘোড়া পিছনে ফেলিয়া গেল। আমি সেই দুইটি ঘোড়া হাঁকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া আসিলাম। ব্রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।