Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৯১ আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দান করিয়াছেন, যদি তোমাদের মধ্য হইতে কেহ আমাকে ধরিতে চায় তবে কখনও আমাকে ধরিতে পারিবে না, আর যদি আমি ধরিতে চাই তবে তোমাদের একজনও বাঁচিতে পারিবে না। তাহাদের মধ্য হইতে একজন বলিল, আমারও এই ধারণা হয়। হযরত সালামা (রাঃ) বলেন, আমি নিজের জায়গায় অনড় হইয়া বসিয়া রহিলাম। এমন সময় গাছের ফাঁকে ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ারগণকে আসিতে দেখিলাম। তাহাদের সর্বাগ্রে হযরত আখরাম আসাদী রোঃ) রহিয়াছেন। তাহার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ার হযরত আবু কাতাদাহ (রাঃ) এবং তাহার পিছনে হযরত মেকদাদ ইবনে আসওয়াদ কিন্দী (রাঃ) রহিয়াছেন। (ইহাদের দেখিয়া) মুশরিকগুলি ভাগিয়া গেল। আমি পাহাড় হইতে নিচে নামিয়া হযরত আখরাম (রাঃ)এর ঘোড়ার লাগাম ধরিলাম এবং বলিলাম, হে আখরাম, এই সমস্ত কাফেরদের ব্যাপারে হুশিয়ার থাক, আমার আশংকা হয় তাহারা তোমাকে টুকরা টুকরা করিয়া দিবে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রোঃ)দের আসা পর্যন্ত একটু অপেক্ষা কর! হযরত আখরাম (রাঃ) বলিলেন, হে সালামা! যদি তুমি আল্লাহ তায়ালা ও আখেরাতের দিনের উপর ঈমান রাখিয়া থাক এবং তোমার বিশ্বাস হয় যে, জান্নাত হক, দোযখের আগুন হক তবে আমার ও শাহাদাতের মৃত্যুর) মধ্যে তুমি বাধা হইও না। হযরত সালামা (রাঃ) বলেন, আমি তাহার ঘোড়ার লাগাম ছাড়িয়া দিলাম এবং তিনি আবদুর রহমান ইবনে উয়াইনার উপর আক্রমণ করিলেন। আবদুর রহমানও ঘুরিয়া পাল্টা আক্রমণ করিল। উভয়ের মধ্যে বর্শা দ্বারা আক্রমণ চলিল। হযরত আখরাম রো£) আবদুর রহমানের ঘোড়ার পা কাটিয়া দিলেন। আবদুর রহমান ঘোড়া হইতে পড়িতে পড়িতে হযরত আখরাম (রাঃ)কে বর্শার আঘাতে শহীদ করিয়া দিল এবং হযরত আখরাম (োঃ)এর ঘোড়ায় চাপিয়া বসিল। ইতিমধ্যে হযরত আবু ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।