২৯০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) তখন পাহাড়ে উঠিয়া তাহাদের উপর পাথর বর্ষণ করিতাম। এইভাবে আমি তীর বিদ্ধ করিতে করিতে তাহাদের পিছনে ধাওয়া করিতেছিলাম এবং কবিতা আবৃত্তি করিতেছিলাম। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উট আমি তাহাদের নিকট হইতে উদ্ধার করিয়া আমার পিছনে ছাড়িয়া আসিলাম। তারপরও আমি অনবরত তাহাদের প্রতি তীর নিক্ষেপ করিতে থাকিলাম! ফলে তাহারা নিজেদের বোঝা হালকা করার জন্য অতিরিক্ত ত্রিশটি বর্শা এবং ত্রিশটিরও অধিক চাদর ফেলিয়া দিল। তাহারা যে কোন জিনিস পিছনে ফেলিয়া দিত আমি চিহ্ৃত্বরাপ উহার উপর একটি পাথর রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপর সেইগুলিকে জমা করিতে করিতে অগ্রসর হইতে থাকিলাম। যখন চাশতের সময় রৌদ্র প্রখর হইয়া গেল তখন উয়াইনা ইবনে বদর ফাষারী কিছু লোক লইয়া তাহাদের সাহায্যের জন্য আসিয়া উপস্থিত হইল। কাফেররা তখন একটি সংকীর্ণ পাহাভী ঘাটিতে অবস্থান করিতেছিল। আমি একটি পাহাড়ে উঠিয়া তাহাদের অপেক্ষা উচু স্থানে পৌছিয়া গেলাম। উয়াইনা ইবনে বদর জিজ্ঞাসা করিল, এই লোকটি কে, যাহাকে দেখিতেছিঃ তাহারা বলিল, এই লোকটির কারণেই আমরা যত কষ্ট উঠাইয়াছি, এই ব্যক্তি সকাল হইতে এই পর্যন্ত আমাদেরকে ধাওয়া করিয়াই চলিয়াছে। আমাদের সমস্ত জিনিপ কাড়িয়া লইয়াছে এবং সমস্ত কিছু নিজের পিছনে রাখিয়া আসিয়াছে। উয়াইনা বলিল, ঘদি সে তাহার পিছনে সাহায্য আসিতেছে বলিয়া বি-বাস না করিত, তবে কখনও ধাওয়া করিত না। তোমাদের মধ্য হইতে কয়েকজন উঠিয়া তাহার নিকট যাও । সুতরাং চারজন দাঁড়াইয়া গেল এবং পাহাড়ে উঠিতে লাগিল। তাহারা যখন এতখানি নিকটবর্তী হইল যে, আমার আওয়াজ তাহাদের কান পর্যন্ত পৌছিতে পারে তখন আমি বলিলাম, তোমরা কি আমাকে চিন? তাহারা জিজ্ঞাসা করিল, তুমি কে? আমি বলিলাম, আমি আকওয়ার ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।