২৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) নবী করীম (সাঃ) কর্তৃক জিহাদ ও অর্থসম্পদ খরচ করিবার প্রতি উৎসাহ প্রদান হযরত আবু আইউব আনসারী (রাঃ) বলেন, আমরা মদীনায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি সংবাদ পাইয়াছি যে, আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা (সিরিয়া হইতে মালামাল লইয়া) আসিতেছে। তোমরা কি চাও যে, আমরা এই কাফেলার সহিত মুকাবিলার জন্য (মদীনা হইতে) বাহির হই? হয়ত আল্লাহ তাআলা এই কাফেলার সমস্ত মালামাল আমাদিগকে গনীমত স্বরূপ .দিয়া দিবেন। আমরা বলিলাম, জি হা (আমরা প্রস্তুত আছি)। অতএব তিনি বাহির হইলেন এবৎ আমরাও তীহার সহিত বাহির হইয়া পড়িলাম। আমরা একদিন অথবা দুই দিনের পথ চলিবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোরাইশগণ তোমাদের বাহির হওয়ার সংবাদ পাইয়াছে এবং তাহারা তোমাদের সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে ।) এখন কোরাইশদের সহিত মুকাবিলার ব্যাপারে তোমাদের অভিমত কি? শক্তি আমাদের নাই। আমরা তো ব্যবসায়ী কাফেলা ধরিবার উদ্দেশ্যে সহিত মুকাবিলার ব্যাপারে তোমাদের অভিমত কি? আমরা পূর্বের ন্যায় একই উত্তর দিলাম। অতঃপর হযরত মেকদাদ ইবনে আমর রোঃ) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা এই পরিস্থিতিতে এরূপ বলিব না যেরূপ হযরত মুসা আলাইহিস সালামের কাওম তাঁহাকে বলিয়াছিল যে, “আপনি ও আপনার রবই যান এবং উভয়ে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসিলাম।' হযরত আবু আইউব (রঃ) বলেন, হযরত মেকদাদ রোঃ)এর এই ঈমানী জবাব শুনিয়া) আমরা আনসারগণ আফসোস করিলাম যে, হায় আমরাও যদি হযরত মেকদাদ (রাঃ)এর ন্যায় এরূপ উত্তর দিতাম তবে ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।