Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) নবীর চেহারাকে রক্ষা করিয়াছে, অতএব তাহার চক্ষুকে সর্বাপেক্ষা সুন্দর ও সর্বাধিক তীন্ষ করিয়া দিন। সুতরাৎ তাহার সেই চক্ষু অপর চক্ষু অপেক্ষা বেশী সুন্দর ও অধিক তীক্ষ হইয়া গেল। তোবারানী) অপর এক রেওয়ায়াতে আছে, হযরত কাতাদা (রাঃ) বলেন, ওহদের যুদ্ধের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া নিজের চেহারা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের হেফাজত করিতেছিলাম। আর হযরত আবু দুজানা সিমাক ইবনে খারাশাহ রোঃ) নিজ পিঠ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের হেফাজত করিতেছিলেন। হযরত আবু দুজানা (রাঃ)এর পিঠ সেদিন তীর দ্বারা ভরিয়া গিয়াছিল। আর এই ঘটনা ওহুদের যুদ্ধের দিন ঘটিয়াছিল। হযরত সালামা ইবনে আকওয়া” রোঃ)এর বীরত্ব হযরত সালামা ইবনে আকওয়া” (রাঃ) বলেন, আমরা হুদাইবিয়ার সন্ধি চলাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মদীনায় আসিলাম। তারপর (একবার) আমি এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত রাবাহ রোঃ) উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলি লইয়া (চরাইবার উদ্দেশ্যে) বাহির হইলাম। আমি হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রোঃ)এর ঘোড়াটিও সঙ্গে লইলাম। উদ্দেশ্য ছিল উটগুলির সহিত ঘোড়াটিকে চরাইয়া আনিব এবং পানি পান করাইয়া আনিব। সকাল হইয়া গেলেও কিছুটা অন্ধকার তখনও বাকী ছিল। এমন সময় আবদুর রহমান ইবনে উয়াইনাহ (একদল কাফের লইয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলি লুট করিল এবং রাখালকেও হত্যা করিল। অতঃপর সে তাহার ঘোড়সওয়ার সঙ্গীদের সহ উটগুলি হাঁকাইয়া লইয়া চলিল। আমি বলিলাম, হে রাবাহ ! তৃমি এই ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।