হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৮৭ যুদ্ধের প্রস্তুতি বেশী। আমি উভয়ের মুকাবিলার অপেক্ষায় রহিলাম। অবশেষে তাহারা উভয়ে মুখামুখী হইল এবং মুসলমান ব্যক্তিকে দেখিলাম, এমন জোরে কাফেরের কীধের উপর তলোয়ার মারিল যে, কাফের কোমরের নিচ পর্যন্ত চিরিয়া দুই টুকরা হইয়া পড়িয়া গেল। অতঃপর সেই মুসলমান ব্যক্তি নিজ চেহারা হইতে নেকাব সরাইয়া বলিল, হে কা'ব, কেমন দেখিলে! আমি আবু দুজানা। হযরত কাতাদাহ ইবনে নো'মান (রোঃ)এর বীরত্ব হযরত কাতাদাহ ইবনে নোমান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধনুক হাদিয়াস্বরূপ পাইলেন। ওহুদের দিন তিনি সেই ধনুক আমাকে প্রদান করিলেন। আমি সেই ধনুক দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া এত পরিমাণ তীর নিক্ষেপ করিলাম যে, উহার মাথা ভাঙ্গিয়া গেল। আমি অনড়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সম্মুখে দীড়াইয়া রহিলাম এবং নিজ চেহারার উপর তীরের আঘাত লইতে লাগিলাম। যখনই কোন তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে আসিত তখনই আমি নিজের মাথা ঘুরাইয়া তীরের সামনে লইয়া আসিতাম। (আর আমার ধনুক ভাঙ্গিয়া যাওয়ার দরুন) আমি নিজে কোন তীর নিক্ষেপ করিতে পারিতেছিলাম না। শেষ একটি তীর আসিয়া এমনভাবে লাগিল যে, আমার চোখের পুতলি খুলিয়া হাতের উপর আসিয়া পড়িল। আমি উহাকে হাতের তালুতে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমার হাতে চোখের পুতলি দেখিয়া তাহার চক্ষু অশ্রুসজল হইয়া উঠিল এবং তিনি আমার জন্য এই দোয়া করিলেন, হে আল্লাহ! কাতাদাহ আপন চেহারা দ্বারা আপনার ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।