Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৮৬ হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) বিনতে ওতবার মাথার উপর তলোয়ার উত্তোলন করিলেন, কিন্তু আবার তলোয়ার সরাইয়া লইলেন। হযরত যুবাইর রোঃ) বলেন, হেযরত আবু দুজানা (রাঃ)এর এইরূপ বীরত্ব দেখিয়া) আমি বলিলাম, আল্লাহ ও তাহার রাসূলই বেশী জানেন (যে, কে এই তলোয়ার গ্রহণ করার বেশী উপযুক্ত)। মুসা ইবনে ওকবার রেওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার পেশ করিলে হযরত ওমর (রাঃ) চাহিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া লইলেন। তারপর হযরত যুবাইর (রাঃ) চাহিলেন, কিন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দিক হইতেও মুখ ফিরাইয়া লইলেন। তাহারা উভয়ে মনে কষ্ট পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বার তলোয়ার পেশ করিলে হযরত আবু দুজানা (রোঃ) তলোয়ার চাহিলেন। তিনি তাহাকে তলোয়ার প্রদান করিলেন। তিনি তলোয়ার লইয়া উহার প্রকৃত হক আদায় করিলেন। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, আমিও মুসলমানদের সহিত এই যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। যখন মুশরিকদেরকে দেখিলাম যে, তাহারা মুসলমানদেরকে কতল করিয়া তাহাদের নাক কান কাটিয়া দিয়াছে তখন দাঁড়াইয়া গেলাম এবং তারপর মুসলমানদের এই সমস্ত লাশ অতিক্রম করিয়া অগ্রসর হইয়া দেখিলাম, অস্ত্রধারী এক মুশরিক মুসলমানদের লাশের পাশ দিয়া যাইতেছে আর এইরূপ বলিতেছে যে, হে মুসলমানগণ, তোমরা কেতল হওয়ার জন্য) একত্রিত হও যেমন বকরীর দল (জবাই হওয়ার জন্য) একত্রিত হয়। হযরত কা'ব (রাঃ) বলেন, অপরদিকে একজন অস্ত্রধারী মুসলমান সেই মুশরিকের অপেক্ষা করিতেছিল। আমি অগ্রসর হইয়া সেই মুসলমানের পিছনে পৌছিয়া গেলাম এবং দাঁড়াইয়া মুসলমান ও কাফের উভয়ের ব্যাপারে অনুমান করিতে লাগিলাম। সুতরাং আমার মনে হইল, কাফেরের নিকট অস্ত্র ও ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।