২৮৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) এই তলোয়ার ধারণ করিয়া কে ইহার হক আদায় করিবে? আমি আবার আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি ছেহার হক আদায় করিব)। তিনি আবারো আমার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন এবং পুনরায় বলিলেন, এই তলোয়ার লইয়া কে ইহার হক আদায় করিবে। হযরত আবু দুজানা সিমাক ইবনে খারাশাহ রোঃ) দাঁড়াইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ইহার হক আদায় করিব। কিন্তু ইহার হক কি? তিনি এরশাদ করিলেন, ইহার হক এই যে, তুমি ইহা দ্বারা কোন মুসলমানকে কতল করিবে না এবং তুমি ইহা লইয়া কোন কাফের হইতে পলায়ন করিবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলোয়ার তাহাকে প্রদান করিলেন। হযরত আবু দুজানা (রাঃ) যখন লড়াইয়ের এরাদা করিতেন তখন চিহ হিসাবে লাল কাপড়ের পষ্টি বাঁধিয়া লইতেন। হযরত যুবাইর রোঃ) বলেন, আমি মনে মনে বলিলাম, আমি আজ আবু দুজানাকে দেখিব, তিনি কি করেন। সুতরাৎ দেখিলাম, যে কেহই তাহার সম্মুখে পড়িত তিনি তাহাকে লাঞ্ছিত করিয়া দিতেন এবং দ্বিখপ্তিত করিয়া দিতেন। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীসের ন্যায় বর্ণিত হইয়াছে। (হাকেম) হযরত যুবাইর রোঃ) বলেন, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তলোয়ার চাহিলাম, আর তিনি আমাকে না দিয়া হযরত আবু দুজানা (রাঃ)কে দিয়া দিলেন তখন আমার মনে কষ্ট হইল। আমি মনে মনে বলিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সফিয়্যা রোঃ)এর ছেলে এবং কুরাইশ বংশের, আর আবু দুজানা রোঃ)এর পূর্বে দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তলোয়ার চাহিয়াছি এতদসত্তবেও তিনি আবু দুজানা (রোঃ)কে তলোয়ার প্রদান করিলেন আর আমাকে দিলেন না। আল্লাহর কসম, আমিও দেখিব, আবু দুজানা তলোয়ার লইয়া কি করেন। অতএব আমি তাহার পিছনে চলিলাম। তিনি নিজের ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।