২৮২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) আনসারী রোঃ)এর বীরত্ব হযরত আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধের দিন একটি তলোয়ার লইয়া বলিলেন, এই তলোয়ার কে লইবে? কয়েকজন সেই তলোয়ার লইয়া উহা দেখিতে লাগিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (তলোয়ার দেখার জন্য নয় বরং) কে ইহার হক আদায় করিবে? ইহা শুনিয়া লোকজন পিছনে সরিয়া গেল! হযরত আবু দুজানা সিমাক (রোঃ) বলিলেন, আমি ইহার হক আদায় করিব। (সুতরাৎ তিনি উহা লইলেন এবং) উহা দ্বারা মুশরিকদের শিরচ্ছেদ করিতে লাগিলেন। (বিদায়াহ) হযরত যুবাইর ইবনে আওয়াম (রাঃ) বলেন, ওহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তলোয়ার লোকদের সামনে পেশ করিয়া বলিলেন, এই তলোয়ার লইয়া কে ইহার হক আদায় করিবে? হযরত আবু দূজানা সিমাক ইবনে খারাশাহ রোঃ) দাঁড়াইয়া করিব। ইহার হক কি? হযরত যুবাইর (রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত তলোয়ার তাহাকে দিলেন। তিনি তলোয়ার লইয়া বাহির হইলে আমিও তাহার পিছনে চলিলাম। তিনি যেখান দিয়া অতিক্রম করিতেছিলেন সম্মুখে যাহাকেই পাইতেছিলেন তাহাকেই দ্বিখণ্ডিত করিয়া দিতেছিলেন এবং ধবংস করিতে করিতে অগ্রসর হইতেছিলেন। অবশেষে তিনি পাহাড়ের পাদদেশে কতিপয় কাফের) মহিলাদের নিকট পৌছিলেন। তাহাদের মধ্যে হিন্দও ছিল। সে (কাফেরদের মধ্যে যুদ্ধের উত্তেজনা সৃষ্টির জন্য) এই কবিতা আবৃত্তি করিতেছিল__ ্ রি পা তে 722৫ ০1650 ০৬৩ ৬৬১ শশ্ ও৪ ৮০ অর্থ £ আমরা তারেকের কন্যা, অথবা আমরা নক্ষত্ররাজির ন্যায় উচ্চমর্যাদাসম্পন্ন পিতার কন্যা) আমরা গালিচার উপর চলাফেরা করি। ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।