Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ২১ বীরত্বপূর্ণ কথায় অত্যন্ত আনন্দিত হইলাম এবং) আমার মনে আর এই আক্ষেপ রহিল না যে, আমি তাহাদের পরিবর্তে অন্য কোন শক্তিশালী লোকের মাঝে হই। অতঃপর আমি তাহাদেরকে আবু জাহলের প্রতি ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলাম। তাহারা দেখামাত্র বাজপাখীর মত আবু জাহলের উপর আক্রমণ করিল এবং তলোয়ারের আঘাত করিল। তাহারা উভয়ে আফরার দুই পুত্র ছিল। হযরত ইবনে আববাস ও হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর (রাঃ) বলেন, বনু সালামা গোত্রের হযরত মুআয ইবনে জামূহ (রাঃ) বলিয়াছেন যে, বেদর যুদ্ধের দিন) আবু জাহল ঘন গাছপালার ঝাড়ের ন্যায় সৈন্যদলের বেষ্টনীর ভিতর ছিল। চেতুর্দিক হইতে সে কাফেরদের ঘেরাও এর ভিতর নিরাপদ অবস্থানে ছিল।) আমি কাফেরদেরকে বলিতে শুনিয়াছি যে, আবুল হাকাম (অর্থাৎ আবু জাহল) পর্যস্ত কেহ পৌছিতে পারিবে না। আমি যখন এই কথা শুনিলাম তখন তাহার নিকট পৌছিয়া তাহাকে কতল করাই আমার একমাত্র লক্ষ্য স্থির করিয়া লইলাম এবং আবু জাহলের উদ্দেশ্যে অগ্রসর হইলাম। যখন সে আমার আয়ত্তের ভিতর আসিল তখন তাহার উপর আক্রমণ করিলাম এবং এমনভাবে তলোয়ার দ্বারা আঘাত করিলাম যে, তাহার পায়ের অর্ধেক গোছা উড়িয়া গেল। আল্লাহর কসম, সেই পা এমনভাবে ছিটকাইয়া পড়িল যেমন খেজুর দানা ভাঙ্গার সময় পাথরের নিচ হইতে ছিটকাইয়া পড়ে। আবু জাহলের পুত্র ইকরামা আমার কাঁধের উপর তলোয়ার দ্বারা আঘাত করিল এবং আমার হাত কাটিয়া ফেলিল। কিন্তু সেই কাটা হাত চামড়ার সহিত ঝুলিয়া রহিল। যুদ্ধের ব্যস্ততা আমার হাতের কষ্ট ভুলাইয়া দিল এবং প্রায় সারাদিন ঝুলন্ত হাত লইয়া যুদ্ধে লিপ্ত রহিলাম। পরবতীতে যখন ঝুলন্ত হাতের দরুন কষ্ট অনুভব হইতে লাগিল তখন হাতকে পায়ের নিচে চাপিয়া ধরিয়া জোরে টান মারিলাম ইহাতে সেই চামড়া ছিড়িয়া গেল যাহার সহিত হাত ঝুলিতেছিল। অতঃপর আমি হাতকে ফেলিয়া দিলাম । (বিদায়াহ) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।