২৮০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) উভয়কে বলিলাম, তোমরা যাহার সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছ, এ যে সে যাইতেছে। ইহা শুনিয়া উভয়ে তলোয়ার হাতে লইয়া তাহার প্রতি ছুটিয়া গেল এবং তাহার উপর তলোয়ার চালাইতে আরম্ত করিল। অবশেষে তাহাকে কতল করিয়া ফেলিল। অতঃপর তাহারা উভয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিল এবং তীহাকে বাদ দিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাহাকে কতল করিয়াছেঃ উভয়ের প্রত্যেকেই বলিল, আমি তাহাকে কতল করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা কি তোমাদের নিজ নিজ তলোয়ার মুছিয়া ফেলিয়াছ?ঃ তাহারা বলিল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের উভয়ের তলোয়ার দেখিলেন এবং বলিলেন, তোমরা উভয়েই তাহাকে কতল করিয়াছ। অতঃপর তিনি আবু জাহলের সামানপত্র হযরত মুআয ইবনে আমর ইবনে জামূহ রোঃ)কে প্রদানের ফয়সালা করিলেন। অপরজন হযরত মুআয ইবনে আফরা রোঃ) ছিলেন। বোখারী শরীফে বর্ণিত আছে যে, হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ) বলেন, আমি বদর যুদ্ধের কাতারে দাঁড়াইয়াছিলাম। যখন ডানে বামে তাকাইয়া দেখিলাম যে, আমার দুই পার্বে দুইজন অল্পবয়স্ক বালক দীড়াইয়া রহিয়াছে তখন মনে ভরসা পাইলাম না। এমন সময় তাহাদের উভয়ের একজন তাহার অপর সঙ্গী হইতে গোপনে আমাকে বলিল, চাচাজান, আবু জাহলকে একটু দেখাইয়া দেন। আমি বলিলাম, ভাতিজা, তুমি তাহাকে দিয়া কি করিবে? সে বলিল, আমি আল্লাহ তায়ালার সহিত অঙ্গীকার করিয়াছি যে, যদি আমি তাহাকে দেখিতে পাই তবে আমি তাহাকে কতল করিয়া দিব অথবা নিজে কতল হইয়া যাইব। দ্বিতীয় জনও আপন সঙ্গী হইতে গোপনে আমাকে একই কথা বলিল। হযরত আবদুর রহমান (রাঃ) বলেন, (আমি তাহাদের উভয়ের ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।