Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৭৭ অতঃপর আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমিই কি ওহশী? আমি বলিলাম, জি হা, ইয়া রাসূলাল্লাহ ! বলিলেন, বস এবং হযরত হামযা (রোঃ)কে কিভাবে শহীদ করিয়াছ তাহা আমাকে শুনাও। হযরত ওহশী (রাঃ) বলেন, আমি তীহাকে ঠিক এইভাবে সেই ঘটনা শুনাইয়াছিলাম যেমন আজ তোমাদের উভয়কে শুনাইলাম। যখন আমি তাহাকে সমস্ত ঘটনা শুনাইয়া শেষ করিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমার ভাল হউক, তৃমি আমার নিকট হইতে তোমার চেহারা লুকাইয়া রাখ, আমি যেন আগামীতে কখনও তোমাকে না দেখি। (অর্থাৎ তোমাকে দেখিলে আমার চাচার দুঃখ তাজা হইয়া যাইবে। অতএব তুমি কখনও আমার সম্মুখে আসিও না।) সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত যেখানে তিনি উপস্থিত থাকিতেন আমি সেখান হইতে সরিয়া যাইতাম যাহাতে আমাকে না দেখেন। অতঃপর যখন মুসলমানগণ ইয়ামামার মুসাইলামা কায্যাবের বিরুদ্ধে মুকাবিলার জন্য বাহির হইলেন তখন আমিও তাহাদের সহিত রওয়ানা হইলাম। আমি যেই বর্শা দ্বারা হযরত হামযা (রাঃ)কে শহীদ করিয়াছিলাম উহাও সঙ্গে লইলাম। যখন উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ আরম্ভ হইল তখন আমি মুসাইলামাকে তলোয়ার হাতে দাঁড়াইয়া থাকিতে দেখিলাম। আমি ইতিপূর্বে তাহাকে চিনিতাম না। আমি তাহাকে মারার জন্য প্রস্তুত হইতেছিলাম অপরদিকে একজন আনসারীও তাহাকে মারার জন্য প্রস্তুত হইতেছিলেন। আমরা উভয়েই তাহাকে কতল করিতে চাহিতেছিলাম। আমি আমার বর্শা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হইলাম যে, আমার বর্শা লক্ষ্যে আঘাত করিবে তখন আমি তাহার প্রতি বর্শা নিক্ষেপ করিলাম যাহা তাহার শরীরে বিদ্ধ হইল। অপরদিকে আনসারীও তলোয়ার দ্বারা তাহার উপর আক্রমণ করিলেন এবং পূর্ণ আঘাত হানিলেন। (এখন) তোমার রবই ভাল জানেন, আমাদের উভয়ের মধ্যে কে তাহাকে কতল করিয়াছে। যদি আমি কতল করিয়া থাকি তবে তো আমি একদিকে এমন ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।