Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) বর্শা তাহার তলপেটে যাইয়া এমন জোরে বিদ্ধ হইল যে, তলপেট ছিদ্র করিয়া উভয় পায়ের মাঝখান দিয়া পিছনের দিকে বাহির হইয়া গেল। গেলেন। তারপর আমি আমার বর্শা সহ তাহাকে এইভাবে রাখিয়া কিছু সময় অপেক্ষা করিলাম। অবশেষে যখন তাহার মৃত্যু হইয়া গেল তখন আমি তাহার নিকট গেলাম এবং আমার বর্শা উঠাইয়া লইলাম। তারপর ফিরিয়া আসিয়া আপন বাহিনীর মধ্যে বসিয়া রহিলাম। তাহাকে হত্যা করা ছাড়া আমার আর কোন কাজ ছিল না। আমি তো তাহাকে এইজন্য কতল করিয়াছিলাম যাহাতে আমি গোলামী হইতে মুক্তি লাভ করি। সুতরাং যখন মক্কায় ফিরিয়া আসিলাম তখন আমি মুক্ত হইয়া গেলাম। অতঃপর আমি মক্কায় অবস্থান করিতে থাকিলাম। অবশেষে যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিলেন তখন আমি পালাইয়া তায়েফ চলিয়া গেলাম এবৎ সেখানে অবস্থান করিতে লাগিলাম। তারপর যখন তায়েফের প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রওয়ানা হইল তখন আমার জন্য সমস্ত রাস্তা বন্ধ হইয়া গেল। আমি মনে মনে বলিলাম, সিরিয়ায় চলিয়া যাই অথবা ইয়ামানে অথবা অন্য কোন স্থানে চলিয়া যাই। আমি এই চিন্তায়ই ছিলাম, এমন সময় এক ব্যক্তি আমাকে বলিল, তোমার ভাল হউক, আল্লাহর কসম, যে কেহ কলেমায়ে শাহাদাত পাঠ করিয়া হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে দাখেল হইয়া যায় তিনি আর তাহাকে কতল করেন না। উক্ত ব্যক্তি যখন আমাকে এই কথা বলিল তখন আমি (তায়েফ হইতে) রওয়ানা হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মদীনায় পৌছিয়া গেলাম। (তিনি আমার আগমন সম্পর্কে কিছু বুঝিয়া উঠার পূর্বেই) আমাকে তাহার মাথার নিকট দাঁড়াইয়া কলেমায়ে শাহাদাত পাঠ করিতে শুনিয়া চমকিয়া উঠিলেন। ড/$//.81100119.0010

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।