হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৭৫ ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলেন তখন আমি তাঁহাকে যেমনভাবে শুনাইয়াছি তোমাদিগকেও সেই ঘটনা তেমনভাবে শুনাইব। আমি জুবাইর ইবনে মুতইমের গোলাম ছিলাম। তাহার চাচা তুআইমা ইবনে আদী বদর যুদ্ধে মারা গিয়াছিল। তারপর যখন কোরাইশগণ ওহুদ যুদ্ধের জন্য রওয়ানা হইল, তখন জুবাইর ইবনে মুতইম আমাকে বলিল, যদি তুমি আমার চাচার বদলাস্বরূপ হেষরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর চাচা (হযরত) হামযা রোঃ)কে কতল করিতে পার তবে তুমি গোলামী হইতে) মুক্ত। আমি একজন হাবশী ছিলাম। আর হাবশার লোকদের ন্যায় বর্শা নিক্ষেপ করিতাম। আমার বর্শা খুবই কম লক্ষ্যত্রষ্ট হইত। সুতরাং আমিও কাফেরদের সহিত রওয়ানা হইলাম। যখন উভয় বাহিনী যুদ্ধে লিপ্ত হইল তখন আমি হযরত হামযা (রাঃ)কে দেখার জন্য বাহির হইলাম। আমি গভীরভাবে দেখিতেছিলাম, অবশেষে বাহিনীর এক কিনারায় তাহাকে দেখিতে পাইলাম। (ধুলাবালির দরুন) তাহাকে ছাই রংয়ের উটের মত দেখাইতেছিল। তিনি তরবারী দ্বারা এমন প্রচণ্ডভাবে লোকদেরকে ধ্বংস করিয়া চলিয়াছেন যে, তাহার সম্মুখে কোন জিনিসই টিকিতে পারিতেছিল না। আল্লাহর কসম, আমি তাহার জন্য প্রস্তৃত হইতেছিলাম এবং গাছ বা বড় পাথরের আড়ালে আত্মগোপন করিয়া বেড়াইতে ছিলাম যাহাতে তিনি আমার নিকটবর্তী হইয়া যান। ইতিমধ্যে সেবা ইবনে আব্দিল উয্যা আমার সম্মুখ দিয়া তাহার দিকে অগ্রসর হইল। হযরত হামযা (রাঃ) তাহাকে দেখিয়া বলিলেন, হে মেয়েলোকদের খৎ্নাকারিণীর বেটা! আমার কাছে আয়। অতঃপর তিনি তাহার উপর এমন জোরে তরবারীর আঘাত হানিলেন যে, চোখের পলকে তাহার মস্তক শরীর হইতে পৃথক করিয়া দিলেন। মনে হইল যেন, তিনি কিছুই করেন নাই আপনা আপনি মস্তক কাটিয়া পড়িয়া গেল। অতঃপর আমি আমার বর্শা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হইলাম (যে, লক্ষ্যচ্যুত হইবে না) তখন তাহাকে লক্ষ্য করিয়া বর্শা নিক্ষেপ করিলাম। ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।