Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) যখন লোকজন যুদ্ধের ময়দান হইতে ফিরিয়া আসিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামযা রোঃ)কে লোকদের মধ্যে দেখিতে পাইলেন না। এক ব্যক্তি বলিল, আমি তাহাকে এ গাছের নিকট দেখিয়াছিলাম। তিনি বলিতেছিলেন, আমি আল্লাহ ও তাহার রাসূলের সিংহ, আয় আল্লাহ, এই আবু সুফিয়ান ও তাহার সঙ্গীগণ যে ফেতনা ফাসাদ লইয়া আসিয়াছে আমি আপনার নিকট উহা হইতে আমার পবিত্রতা ঘোষণা করিতেছি, এবং মুসলমানগণ যে রণে ভঙ্গ দিয়াছে আমি উহা হইতেও আপনার নিকট নিজের পবিত্রতা ঘোষণা করিতেছি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে গেলেন এবং যখন (শহীদ হইয়া পড়িয়া থাকা অবস্থায়) তাহার কপাল দেখিলেন তখন তিনি কীদিয়া উঠিলেন। অতঃপর যখন তাহার কান নাক ইত্যাদি কর্তন করা হইয়াছে দেখিলেন তখন ফৌপাইয়া কাঁদিতে লাগিলেন। তারপর তিনি বলিলেন, কোন কাফনের কাপড় আছে কি? একজন আনসারী সাহাবী রোঃ) উঠিয়া একটি কাপড় তাহার উপর ফেলিয়া দিলেন। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, হযরত হামযা (রাঃ) কেয়ামতের দিন আল্লাহ তায়ালার নিকট সকল শহীদানদের সর্দার হইবেন। হোকেম) হযরত হামযা রো? )এর শাহাদাতের ঘটনা হযরত জাফর ইবনে আমর ইবনে উমাইয়াহ যামরী (রহঃ) বলেন, আমি এবং হযরত ওবায়দুল্লাহ ইবনে আদী ইবনে খিয়ার রেহঃ) হযরত মুআবিয়া (রাঃ)এর খেলাফত আমলে বাহির হইলাম। অতঃপর হাদীস উল্লেখ করিয়া বলেন, অবশেষে আমরা হযরত ওয়াহশী রোঃ)এর নিকট যাইয়া বসিলাম এবং তাহাকে বলিলাম, আমরা আপনার নিকট এইজন্য আসিয়াছি যে, হযরত হামযা রোঃ)কে আপনি কিভাবে শহীদ করিয়াছিলেন তাহা আমাদের নিকট বর্ণনা করুন। হযরত ওয়াহশী রোঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।