হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২৭৩ আমাকে উঠাইয়া দিয়াছেন। বর্ণনাকারী বলেন, সেইদিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সা'দ রোঃ)এর উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন যে, “আমার পিতামাতা তোমার উপর কোরবান হউক । হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, বদর যুদ্ধের দিন হযরত সাপ্দ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কখনও সওয়ার হইয়া আবার কখনও পদাতিকভাবে যুদ্ধ করিয়াছেন। অথবা অর্থ এই যে, তিনি ছিলেন তো পদাতিকই, কিন্তু আরোহী যোদ্ধার ন্যায় ক্ষিপ্রগতিতে যুদ্ধ করিয়াছেন। হযরত হামযা ইবনে আবদুল মুস্তালিব রোঃ)এর বীরত্ব হযরত হারেস তাইমী (রাঃ) বলেন, বদর যুদ্ধের দিন হযরত হামষা (রোঃ) উটপাখির পালক দ্বারা নিশান লাগাইয়া লইয়াছিলেন। এক মুশরিক জিজ্ঞাসা করিল, উটপাখির পালক দ্বারা নিশান লাগানো এই ব্যক্তি কে? বলা হইল, ইনি হামযা ইবনে আবদুল মুত্তালিব (রাঃ)। মুশরিক লোকটি বলিল, এই তো সেই ব্যক্তি, যে আমাদের বিরুদ্ধে বহু কর্মকাণ্ড করিয়াছে। হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) বলেন, উমাইয়া ইবনে খালাফ আমাকে বলিল, হে আবদুল ইলাহ, বদরের দিন বুকের উপর উটপাখির পালক দ্বারা নিশান লাগানো ব্যক্তিটি কে ছিল? আমি বলিলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হাম্যা ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) ছিলেন। উমাইয়া বলিল, তিনিই তো আমাদের বিরুদ্ধে অনেক কিছু করিয়াছেন। বোষ্যার) | হযরত হামযা রোঃ)এর বিকৃত লাশ দেখিয়া রাসূলুল্লাহ সোঃ)এর ক্রন্দন হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ) বলেন, ওহুদের যুদ্ধের দিন ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।