Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৭১ করিতে পারিবে না। তাহারা বলিলেন, আমরা এরূপ করিব না। বেরং আপনার সঙ্গে আমরাও থাকিব।) অতএব হযরত যুবাইর রোঃ) কাফেরদের উপর এমন জোরদার হামলা করিলেন যে, তাহাদের কাতার ভেদ করিয়া অপরদিকে বাহির হইয়া গেলেন অথচ সাহাবা রোঃ)দের মধ্য হইতে কেহই তাহার সঙ্গে ছিলেন না। তিনি পুনরায় শক্রর কাতার ভেদ করিয়া ফিরিয়া আসার সময় কাফেররা তাহার ঘোড়ার লাগাম ধরিয়া তাহার কাধের উপর তরবারীর দুইটি আঘাত করিল, যাহা বদরযুদ্ধে লাগা আঘাতের ডানে বামে দুইদিকে লাগিল। হযরত ওরওয়া (রাঃ) বলেন, আমি ছোটসময়ে সেই সমস্ত জখমের গর্তগুলিতে আঙ্গুল ঢুকাইয়া খেলা করিতাম। এই ইয়ারমুকের যুদ্ধের দিন হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রোঃ)ও তাহার সহিত ছিলেন। তাহার বয়স তখন দশ বৎসর ছিল। হযরত যুবাইর (রাঃ) তাহাকে একটি ঘোড়ার উপর বসাইয়া একজন লোকের সোপর্দ করিয়া দিয়াছিলেন। আলবিদায়ার রেওয়ায়াতে বর্ণিত আছে যে, সাহাবা (রাঃ) দ্বিতীয়বার হযরত যুবাইর (রাঃ)কে পূর্বের ন্যায় অনুরোধ জানাইলে তিনি প্রথমবারের ন্যায় আবার একইভাবে আক্রমণ করিয়া দেখাইলেন। হযরত সাস্দ ইবনে আবি ওক্কাস রোঃ)এর বীরত্ব ইমাম যুহরী (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাযের রাবেগ এলাকার দিকে এক জামাত প্রেরণ করিলেন। উক্ত জামাতে হযরত সাশ্দ ইবনে আবি ওক্কাস রোঃ)ও ছিলেন। মুশরিকরা মুসলমানদের উপর ঝাঁপাইয়া পড়িল। সেদিন হযরত সাপ্দ রোঃ) আপন তীর দ্বারা মুসলমানদের হেফাজত করিলেন। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তিনিই তীর নিক্ষেপ করিয়াছেন। আর এই যুদ্ধই ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ছিল হযরত সাশ্দ (রাঃ) আপন তীর নিক্ষেপ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।