২৭০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, উভয়ের মধ্যে সর্বপ্রথম যে নিচে সমতল ভূমিতে পড়িবে সে মারা পড়িবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ হেযরত যুবাইর (রাঃ)এর জন্য) দোয়া করিলেন। আর কাফের সর্বপ্রথম নিচে পড়িল। হযরত যুবাইর (রাঃ) তাহার বুকের উপর পড়িলেন এবং তাহাকে কতল করিয়া দিলেন। খন্দক ও ইয়ারমূকের যুদ্ধে হযরত যুবাইর রোঃ )এর আক্রমণ হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রোঃ) বলেন, খন্দকের যুদ্ধের সময় আমাকে মহিলা ও শিশুদের সহিত দুর্গের ভিতর রাখা হইয়াছিল। আমার সঙ্গে ওমর ইবনে আবি সালামা রোঃ)ও ছিলেন। (তাহারা উভয়ে অল্পবয়স্ক বালক ছিলেন।) ওমর ইবনে আবি সালামা (রাঃ) আমার দূর্গের বাহিরে যুদ্ধের ময়দান) দেখিতাম। আমি আমার পিতাকে দেখিলাম, তিনি কখনও এইদিকে হামলা করেন, কখনও এদিকে হামলা করেন। তাহার সম্মুখে যাহাই ঘটিত তিনি উহার প্রতি ঝাঁপাইয়া পড়িতেন। সন্ধ্যার সময় যখন তিনি আমাদের নিকট দুর্গের ভিতরে আসিলেন তখন আমি বলিলাম, আববাজান, আজ আপনি যাহা করিয়াছেন তাহা আমি সবই দেখিয়াছি। তিনি বলিলেন, আমার বেটা, তুমি আমাকে দেখিয়াছ? আমি বলিলাম, হাঁ দেখিয়াছি। তিনি বলিলেন, আমার পিতামাতা তোমার উপর কোরবান হউক! হযরত ওরওয়া (রাঃ) বলেন, ইয়ারমূকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ) হযরত যুবাইর (রাঃ)কে বলিলেন, আপনি যদি (কাফেরদের উপর) হামলা করিতেন তবে আমরাও আপনার সঙ্গে সঙ্গে হামলা করিতাম। হযরত যুবাইর (রাঃ) বলিলেন, আমি যদি হামলা করি তবে তোমরা তোমাদের কথা রক্ষা ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।