Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) দৌড়াইতে দৌড়াইতে তীহার নিকট পৌছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? তিনি বলিলেন, আমি শুনিতে পাইলাম যে, আপনাকে গ্রেফতার করা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিতে ইচ্ছা করিয়াছিলে? তিনি বলিলেন, যে আপনাকে গ্রেফতার করিয়াছে আমি তাহাকে আমার এই তরবারী দ্বারা মারিতে ইচ্ছা করিয়াছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ও তাহার তরবারীর জন্য দোয়া করিলেন এবং বলিলেন, ফিরিয়া যাও। ইহাই সর্বপ্রথম তরবারী যাহা আল্লাহর রাস্তায় উত্তোলিত হইয়াছে। মুস্তাখাবে কান্য) ওহুদের যুদ্ধে তালহা আবদারীর কতল ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত আছে যে, ওহুদের যুদ্ধের দিন মুশরিকদের ঝাণ্ডা বহনকারী তালহা ইবনে আবি তালহা আবদারী মুসলমানদিগকে তাহার মোকাবিলার আহবান জানাইল। প্রথমতঃ মুসলমানগণ তাহার সহিত মোকাবিলা করিতে ঘাবড়াইলেন। অতঃপর হযরত যুবাইর ইবনে আওয়াম (রাঃ) তাহার মোকাবিলার জন্য বাহির হইলেন এবং এক লাফে তাহার উটের উপর উঠিয়া তাহার সহিত যাইয়া বসিলেন। (টের উপরেই লড়াই আরন্ত হইয়া গেল) হযরত যুবাইর রোঃ) তালহাকে উটের উপর হইতে নিচে মাটিতে ফেলিয়া দিয়া আপন তরবারী দ্বারা জবাই করিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যুবাইর রোঃ)এর প্রশংসা করিলেন এবং বলিলেন, প্রত্যেক নবীর জন্য (জীবন উৎসর্ণকারী) হাওয়ারী (সাহায্যকারী) হইয়া থাকে। আর আমার হাওয়ারী হইল যুবাইর। তিনি আরো বলিলেন, যেহেতু আমি দেখিয়াছি, লোকেরা তালহা আবদারীর মোকাবিলায় পিছু হটিতেছে সেহেতু যদি যুবাইর তাহার মোকাবিলার জন্য না যাইত তবে আমি স্বয়ং যাইতাম। বিদায়াহ) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।