Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৬৩ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। কিন্তু মূসা ইবনে ওকবা (রহঃ) ইমাম যুহরী রেহঃ) হইতে এরূপ বর্ণনা করিয়াছেন যে, মুরাহহাবকে হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা (রাঃ) কতল, করিয়াছেন। মুহাম্মাদ ইবনে ইসহাক রেহঃ) এবং ওয়াকেদী (রহঃ) হযরত জাবের রোঃ) ও অন্যান্যদের নিকট হইতেও অনুরূপ রেওয়ায়াত বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম হযরত আবু রাফে" বরোঃ) বলেন, আমরা হযরত আলী রোঃ)এর সহিত খাইবারের যুদ্ধের জন্য রওয়ানা হইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঝাণ্ডা হযরত আলী রোঃ)কে দিয়া পাঠাইয়াছিলেন। তিনি যখন দুর্গের নিকটবর্তী হইলেন তখন দুর্গের লোকেরা যুদ্ধের জন্য দূর্গ হইতে বাহির হইয়া আসিল। হযরত আলী (রাঃ) তাহাদের সহিত - যুদ্ধে লিপ্ত হইলেন। ইহুদীদের মধ্য হইতে এক ব্যক্তি হযরত আলী (রোঃ)এর উপর তলোয়ার দ্বারা প্রচণ্ডভাবে আক্রমণ করিল। যদ্দরুন তাহার ঢাল হাত হইতে ছুঁটিয়া পড়িয়া গেল। তিনি সঙ্গে সঙ্গে দুর্গের দরজা উপড়াইয়া উহাকে ঢাল বানাইয়া লইলেন। দরজা হাতে ধারণ করিয়া যুদ্ধ করিতে থাকিলেন। অবশেষে আল্লাহ তায়ালা তাহাকে বিজয় দান করিলেন। যুদ্ধশেষে তিনি সেই দরজা মাটিতে ফেলিয়া দিলেন। তারপর আমি আরো সাতজনকে লইয়া সেই দরজাকে উল্টাইতে চাহিলাম, কিন্ত আমরা আটজনে মিলিয়াও উহাকে উল্টাইতে পারিলাম না। হযরত জাবের রোঃ) বলেন, খাইবারের যুদ্ধের দিন হযরত আলী (রাঃ) দের্গের) দরজা উঠাইয়া ধরিলেন। মুসলমানরা সেই দরজার উপর আরোহণ করিয়া দুর্গের ভিতর প্রবেশ করিলেন এবং দূর্গ জয় করিয়া লইলেন। পরবর্তীতে চল্লিশজন লোক সম্মিলিতভাবে চেষ্টা করিয়াও সেই দরজা উঠাইতে পারে নাই। অপর এক রেওয়ায়াতে হযরত জাবের রোঃ) হইতে বর্ণিত আছে যে, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।