Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৫১ (আমি উহা পান করিয়াছি, অতএব আমার বিদায়ের সময় আসিয়া গিয়াছে।) তোবারানী) হযরত বারা ইবনে মালেক রোঃ)এর শাহাদাতের আগ্রহ হযরত আনাস (রাঃ) বলেন, আমি হযরত বারা ইবনে মালেক (রাঃ)এর নিকট আসিলাম। তিনি গুন গুন (করিয়া কিছু কবিতা আবৃত্তি) করিতেছিলেন। আমি তাহাকে বলিলাম, আল্লাহ তায়ালা আপনাকে এই সমস্ত কবিতা হইতে উত্তম জিনিস অর্থাৎ কোরআন দান করিয়াছেন। (কাজেই আপনি কোরআন পড়ুন) তিনি বলিলেন, তুমি এই আশংকা কর যে, আমি বিছানায় মৃত্যুবরণ করিব? না, আল্লাহর কসম, আল্লাহ তায়ালা আমাকে এই শোহাদাতের) নেয়ামত হইতে বঞ্চিত করিবেন না। আমি তো একাই একশত কাফেরকে কতল করিয়াছি! অন্যান্যদের সহিত মিলিয়া যাহাদিগকে কতল করিয়াছি তাহারা এই একশত হইতে আলাদা । (এসাবাহ) অপর এক রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, পারস্যদেশে আকাবার যুদ্ধে যখন মুসলমানগণ পরাজিত হইয়া একদিকে সরিয়া আসিল তখন হযরত বারা ইবনে মালেক (রাঃ) উঠিয়া নিজের ঘোড়ায় চড়িলেন যাহাকে একজন লোক পিছন হইতে হাঁকাইতেছিল। তিনি নিজের সঙ্গীদের উদ্দেশ্যে বলিলেন, তোমরা (বারবার পরাজয় বরণ করিয়া) নিজেদের প্রতিছন্বী দশমন)দেরকে খারাপ অভ্যাসে অভ্যস্ত করিয়া দিয়াছ। এই বলিয়া তিনি দুশমনের উপর এমন আক্রমণ করিলেন যে, আল্লাহ তায়ালা উহাতে মুসলমানদিগকে বিজয় দান করিলেন এবৎ তিনি নিজে সেদিন শহীদ হইয়া গেলেন। (হাকেম) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।