Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৫০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) কিন্তু শহীদ হইতেছিলেন না। তিনি হযরত আলী (রাঃ)এর খেদমতে হাজির হইয়া বলিতেন, হে আমীরুল মুমিনীন, আজ অমুক দিন। (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে যেদিন শহীদ হইবেন বলিয়া সুসংবাদ দিয়াছিলেন আজ সেই দিন।) হযরত আলী (রোঃ) বলিতেন, আরে সেই কথা তোমার মন হইতে দূর করিয়া দাও। এইভাবে তিনবার হইল। অতঃপর তাহার নিকট দুধ আনা হইলে তিনি উহা পান করিয়া বলিলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, আমি দুনিয়া হইতে বিদায়ের সময় সর্বশৈষ যাহা পান করিব তাহা দুধ হইবে। তারপর উঠিয়া যুদ্ধে লিপ্ত হইলেন এব অবশেষে শাহাদাত বরণ করিলেন। তোবারানী) সিনান দূআলী (রোঃ) বলেন, আমি হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ)কে দেখিলাম তিনি নিজের গোলামের নিকট হইতে পান করার কোন জিনিস চাহিলেন। সে তাহার নিকট এক পেয়ালা দুধ আনিল। তিনি সেই দুধ পান করিলেন এবং তারপর বলিলেন, আল্লাহ ও তাহার রাসূল সত্য বলিয়াছেন, আজ আমি (শহীদ হইয়া) আমার প্রিয় দোস্তদের অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার জামাতের সহিত মিলিত হইব। অতঃপর হাদীসের আরো অংশ বর্ণিত হইয়াছে। তোবারানী) হযরত ইবরাহীম ইবনে আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) বলেন, আমি হযরত আম্মার ইবনে ইয়াসির রোঃ)কে যেদিন তিনি শহীদ হইয়াছেন-_অর্থাৎ সিফফীনের যুদ্ধের দিন উচ্চস্বরে বলিতে শুনিয়াছি যে, আমি জাববার অর্থাৎ আল্লাহ তায়ালার সহিত মিলিত হইব, ডাগর চক্ষুবিশিষ্ট হুরদেরকে বিবাহ করিব, আজ আমাদের দোস্তদের অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সঙ্গীদের সহিত মিলিত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছিলেন, দুনিয়াতে তোমার সর্বশেষ খোরাক দুধের শরবত হইবে। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।