Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৪৯ সর্দার ও অশ্বারোহী সহ বাইআত হইলেন। তাহারা হযরত খালেদ (রোঃ)এর তাঁবুর সম্মুখে প্রচণ্ডভাবে যুদ্ধ করিলেন এবং সকলেই অত্যাধিক পরিমাণে আহত হইলেন কিন্তু তাহাদের কেহই নিজ স্থান হইতে সরিলেন না, বরং দ্টপদ থাকিলেন। তাহাদের মধ্য হইতে বিরাট অংশ শাহাদাত বরণ করিলেন। হযরত যেরার ইবনে আযওয়ার রোঃ)ও শহীদ হইলেন। (িদায়াহ) হযরত সাইফ (েহঃ)এর রেওয়ায়াতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। তবে উহাতে এরূপ বর্ণিত হইয়াছে যে, সেই চারশত জন মুসলমানের মধ্যে অল্প কিছু সংখ্যক ব্যতীত অধিকাংশই শহীদ হইয়াছেন। তন্মধ্যে হযরত যেরার ইবনে আযওয়ার (রাঃ) ছিলেন। সকালবেলা হযরত ইকরামা ইবনে আবি জাহল (রাঃ) ও তাহার ছেলে হযরত আমর (রাঃ)কে হযরত খালেদ রোঃ)এর নিকট আনা হইল। তাহারা উভয়ে অত্যাধিক আহত ছিলেন। হযরত খালেদ (রাঃ) হযরত ইকরামা (রাঃ)এর মাথা আপন উরুর উপর ও হযরত আমর রোঃ)এর মাথা আপন পায়ের গোছার উপর এবং হলকের মধ্যে অল্প অল্প করিয়া পানি দিতেছিলেন আর বলিতেছিলেন, ইবনে হানযালা (অর্থাৎ হযরত ওমর (রাঃ)) বলিয়াছিলেন, আমরা শহীদ হইব না, তাহা সঠিক নহে। আমাদিগকে আল্লাহ তায়ালা শাহাদাত দান করিয়াছেন।) তোবারী) আল্লাহর রাস্তায় শাহাদাতের আগ্রহ সম্পর্কে সাহাবা রোঃ)দের বাকি ঘটনাবলী হযরত আম্মার রোঃ )এর শাহাদাতের আগ্রহ হযরত আবুল বাখতারী ও হযরত মাইসারা রোঃ) বলেন, সিফফীনের যুদ্ধের দিন হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) যুদ্ধ করিতেছিলেন, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।