Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আমি বলিলাম, হে আবু আকীল, আপনি কি চাহিতেছেনঃ আপনার মধ্যে তো যুদ্ধ করার শক্তি নাই। তিনি বলিলেন, ঘোষণাকারী আমার নাম লইয়া ঘোষণা দিয়াছে। আমি বলিলাম, সে তো বলিতেছে, হে আনসারগণ যুদ্ধের জন্য ফিরিয়া আস। আহতদেরকে ডাকিতেছে না। (বরং যাহারা যুদ্ধ করার শক্তি রাখে তাহাদেরকে ডাকিতেছে।) হযরত আবু আকীল (রাঃ) বলিলেন, (আহত হইলেও) আমি তো আনসারদের মধ্য হইতে একজন। অতএব আমি এই ডাকে সাড়া দিব যদিও আমাকে হামাগুড়ি দিয়া যাইতে হয়। হযরত ইবনে ওমর (রোঃ) বলেন, হযরত আবু আকীল (োঃ) কোমর বাঁধিলেন এবং ডান হাতে খোলা তলোয়ার লইয়া আওয়াজ দিতে লাগিলেন, হে আনসারগণ, হুনাইনের যুদ্ধের ন্যায় শত্রুর উপর পুনর্বার আক্রমণ কর। আনসারগণ সকলে সমবেত হইলেন-- আল্লাহ তায়ালা তাহাদের উপর রহমত বর্ষণ করুন__এবহ অত্যন্ত বীরত্বের সহিত মুসলমানদের অগ্রভাগে শত্রুর দিকে অগ্রসর হইতে লাগিলেন। অবশেষে শক্রদিগকে যুদ্ধের ময়দান ছাড়িয়া বাগানের ভিতর ঢুকিয়া পড়িতে বাধ্য করিলেন। শত্রু ও মুসলমানগণ পরস্পর একে অপরের ভিতর ঢুকিয়া মিশ্রিত হইয়া গেল এবং আমাদের ও তাহাদের মধ্যে পরস্পর তলোয়ার চলিতে লাগিল। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি হযরত আবু আকীল রোঃ)কে দেখিলাম, তাহার আহত হাত কাঁধ হইতে কাটিয়া মাটিতে পড়িয়া আছে, তাহার শরীরে চৌদ্দটি আঘাত ছিল যাহার প্রত্যেকটি আঘাত প্রাণনাশকারী ছিল। আল্লাহর দুশমন মুসাইলামা মারা পড়িল। হযরত আবু আকীল (রাঃ) আহতাবস্থায় মাটিতে পড়িয়াছিলেন এব তাহার শেষ নিঃশ্বাসের সময় ঘনাইয়া আসিয়াছিল। আমি ঝুকিয়া তাহাকে ডাকিলাম, হে আবু আকীল ! তিনি বলিলেন, লাব্বায়েক, হাজির আছি। তারপর অস্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করিলেন, জয় কাহাদের হইয়াছে? আমি বলিলাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন মুসলমানদের জয় হইয়াছে)। তারপর উচ্চ আওয়াজে বলিলাম, আল্লাহর দুশমন কতল ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।