হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ২৪৫ (রোঃ)এর আহবান হযরত জাস্ফর ইবনে আবদুল্লাহ ইবনে আসলাম হামদানী রোঃ) বলেন, ইয়ামামার যুদ্ধের দিন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু আকীল উনাইফী (রাঃ) আহত হইলেন। তাহার কীধ ও দিলের মাঝখানে তীর লাগিয়া উহা বাঁকা হইয়া গিয়াছিল। যে কারণে তিনি শহীদ হন নাই। অতঃপর তাহার সেই তীর বাহির করা হইল। এই তীর লাগার দরুন তাহার বামদিক দুর্বল হইয়া গিয়াছিল। এই ঘটনা দিনের প্রথম অংশে ঘটিয়াছিল। তাহাকে উঠাইয়া তীবুতে আনা হইল। তারপর যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিল এবং মুসলমানগণ পরাজিত হইয়া পিছু হটিতে হটিতে নিজেদের ছাউনী হইতেও পিছনে সরিয়া গেল তখন হযরত আবু আকীল (োঃ) আহত ও দুর্বল অবস্থায় পড়িয়া থাকিয়া শুনিতে পাইলেন যে, হযরত মাআন ইবনে আদী (রোঃ) আনসারদেরকে উচ্চস্বরে আওয়াজ দিয়া যুদ্ধের জন্য উৎসাহিত করিতেছেন এবং বলিতেছেন, তোমরা আল্লাহর উপর ভরসা কর। আল্লাহর উপর ভরসা কর, আপন শক্রদের উপর আবার আক্রমণ কর। হযরত মাআন (রাঃ) লোকদের আগে আগে দ্রুত অগ্রসর হইতেছিলেন। এই সমস্ত তখন হইতেছিল যখন আনসারগণ বলিতেছিলেন যে, আমাদের আনসারদেরকে অন্যদের হইতে আলাদা করিয়া দাও, আমাদের--আনসারদেরকে অন্যদের হইতে আলাদা করিয়া দাও। অতএব এক এক করিয়া আনসারগণ পৃথকভাবে একদিকে সমবেত হইলেন। ডেদ্দেশ্য ছিল, এইভাবে আনসারগণ যখন পৃথকভাবে বীরবিক্রমে শত্রর উপর আক্রমণ করিবেন এবং সাহসিকতার সহিত অগ্রসর হইবেন তখন তাহাদের দেখাদেখি অন্যান্য মুসলমানরাও দৃঢপদ হইয়া যুদ্ধে লিপ্ত হইবে এবং সাহসিকতার পরিচয় দিবে।) হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, হযরত আবু আকীল আনসারী রোঃ)ও আনসারদের নিকট যাওয়ার জন্য উঠিয়া দীঁড়াইলেন। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।