Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) যুদ্ধের ময়দানে হযরত আব্বাদ রোঃ)এর আহবান হযরত আবু সাঈদ খুদরী রোঃ) বলেন, আমি হযরত আববাদ ইবনে বিশ্র (াঃ)কে এরূপ বলিতে শুনিয়াছি যে, হে আবু সাঈদ ! আজ রাত্রে আমি স্বপ্নে দেখিয়াছি যে, আমার জন্য আসমান খোলা হইয়াছে। আমি উহার ভিতরে প্রবেশ করিয়াছি। তারপর আসমান বন্ধ করিয়া দেওয়া হইয়াছে। এই স্বপ্নের ব্যাখ্যা এই যে, ইনশাআল্লাহ আমার শাহাদাত নসীব হইবে। আমি তাহাকে বলিলাম, আল্লাহর কসম, তুমি খুবই ভাল স্বপ্ন দেখিয়াছ। সুতরাং আমি হযরত আব্বাদ:ইবনে বিশ্র (রাঃ)কে দেখিয়াছি, তিনি উচ্চস্বরে আনসারদের বলিতেছিলেন, নিজেদের তলোয়ারের খাপ ভাঙ্গিয়া ফেল (অর্থাৎ এখন এমন প্রচণ্ডভাবে যুদ্ধ করিতে হইবে যে, তলোয়ার ভাঙ্গিয়া যাইবে, উহার জন্য আর খাপের প্রয়োজন হইবে না।) আর তোমরা অন্যান্য লোকদের হইতে আলাদা হইয়া যাও। তিনি বলিতে লাগিলেন, তোমরা আমাদেরকে আলাদা করিয়া দাও, তোমরা আমাদেরকে আলাদা করিয়া দাও। অতএব চারশত জন আনসারী সাহাবা পৃথকভাবে সমবেত হইলেন। তাহাদের সহিত আনসার ব্যতীত আর কেহ ছিল না। হযরত আব্বাদ ইবনে বিশ্র রোঃ) হযরত আবু দুজানা (রাঃ) ও হযরত বারা ইবনে মালেক (রাঃ) এই চারশসজনের অগ্রভাগে ছিলেন। তাহারা অগ্রসর হইতে হইতে সেই বাগানের দ্বারে পৌছিলেন যোহার ভিতর মুসাইলামা কাষযযাব আপন সৈন্যদের সহিত অবস্থান করিতেছিল।) সেখানে পৌছিয়া আনসারী সাহাবীগণ প্রচণ্ডভাবে যুদ্ধ করিলেন। হযরত আব্বাদ ইবনে বিশর (রাঃ) শহীদ হইয়া গেলেন। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, তাহার চেহারায় এত আঘাত লাগিয়াছিল যে, আমি তাহার চেহারা দেখিয়া চিনিতে পারি নাই। বরং তাহার শরীরের অপর এক আলামত দ্বারা তাহাকে চিনিতে পারিয়াছি। ড/$/%.811100119.0010

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।