হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২৪৩ অত্যন্ত খারাপ বাহক। (অর্থাৎ আমার দিক হইতে কাফেরদের সমস্ত আক্রমণকে আমি প্রতিহত করিব।) হযরত যায়েদ ইবনে খাত্তাব (রাঃ) হিজরী বার সনে (এই যুদ্ধে) শাহাদাত বরণ করিলেন। হযরত সীবেত ইবনে কায়েস ইবনে শাম্মাছ রোঃ)এর কন্যা একটি হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, হযরত আবু বকর (রাঃ) যখন ইয়ামামা ও মুসাইলামা কাযযাব সহ মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানদেরকে আহবান জানাইলেন তখন এই যুদ্ধে যাওয়ার জন্য যে সমস্ত মুসলমান প্রস্তুত হইলেন তাহাদের সহিত হযরত সাবেত ইবনে কায়েস রোঃ)ও রওয়ানা হইলেন। যখন মুসলমানদের সহিত মুসাইলামা কাযযাব ও বনু হানীফার যুদ্ধ হইল তখন মুসলমানদের তিনবার পরাজয় হইল। এই অবস্থা দেখিয়া হযরত সাবেত ও হযরত আবু হোযাইফা (রাঃ)এর গোলাম হযরত সালেম (রাঃ) বলিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া এভাবে যুদ্ধ করি নাই। সুতরাং তাহারা উভয়ে গর্ত খনন করিলেন এবং উভয়ে সেই গর্তের ভিতর দাঁড়াইয়া যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। গেত্তের ভিতর এইজন্য দীড়াইলেন যাহাতে যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিতে মা পারেন।) তোবারানী) হযরত মুহাম্মাদ ইবনে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাছ রোঃ) বলেন, ইয়ামামার যুদ্ধের দিন যখন মুসলমানদের সাময়িক পরাজয় হইল তখন হযরত আবু হোযাইফা (রাঃ)এর গোলাম হযরত সালেম (রোঃ) বলিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া তো এইভাবে যুদ্ধ করি নাই। সুতরাং তিনি নিজের জন্য একটি গর্ত খনন করিয়া উহার ভিতর দীঁড়াইয়া গেলেন। সেদিন মুহাজিরদের ঝাণ্ডা তাহার হাতে ছিল। অতঃপর তিনি লড়াই করিতে করিতে শহীদ হইয়া গেলেন। আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করুন। তাহার শাহাদাত হযরত আবু বকর (রাঃ)এর খেলাফত আমলে হিজরী বার সনে ইয়ামামার যুদ্ধে হইয়াছে। ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।