Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৪১ অতঃপর হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) ঘোড়া হইতে অবতরণ করিলেন। এমন সময় তাহার চাচাতো ভাই তাহাকে হাড়যুক্ত একটি গোশতের টুকরা আনিয়া দিলেন এবং বলিলেন, ইহা দ্বারা আপনার কোমর শক্ত করিয়া লউন কেননা এই কয়েকদিন আপনি অনেক ক্ষুধার কষ্ট সহ্য করিয়াছেন। তিনি তাহার হাত হইতে গোশতের টুকরা লইয়া এক কামড় খাইলেন। ইতিমধ্যে তিনি ময়দানের এক দিকে লোকদের হামলার শোরগোল শুনিতে পাইলেন তখন (নিজেকে তিরস্কার করিয়া) বলিলেন, (ইহারা তো প্রাণের বাজি ধরিয়া যুদ্ধ করিতেছে) আর তুমি দুনিয়া লইয়া মশগুল রহিয়াছ? তারপর হাতের গোশতের টুকরা ছুঁড়িয়া ফেলিয়া তলোয়ার লইয়া অগ্রসর হইলেন এবং কাফেরদের সহিত যুদ্ধে লিপ্ত হইলেন। অবশেষে শাহাদাত বরণ করিলেন। (বিদায়াহ) হযরত জাস্ফর রোঃ)এর কবিতা আবৃত্তি হযরত আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) বলেন, বনু মুররাহ ইবনে আওফ গোত্রীয় আমার দুধ পিতা, যিনি মৃতার যুদ্ধে €শগ্রহণ করিয়াছিলেন, তিনি আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, আল্লাহর কসম, সেই দৃশ্য যেন এখনও আমার চোখের সামনে ভাসিতেছে যখন হযরত জাস্ফর রোঃ) নিজের লালবর্ণ ঘোড়া হইতে নামিয়া পড়িলেন এবং উহার পা কাটিয়া দিলেন। অতঃপর কাফেরদের সহিত যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। তিনি তখন এই কবিতা আবৃত্তি করিতেছিলেন_ 75300 5৮- 125 20152 ৫ হে লোকসকল, জান্নাত কতই না সুন্দর, আর কতই না সুন্দর উহার নিকটবর্তী হওয়া ! জান্নাত বড়ই উত্তম জিনিস, আর অত্যন্ত শীতল উহার পানি! ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।