হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩৭ অতঃপর তাহারা বলিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শক্রসংখ্যা জানাইয়া চিঠি লিখি। তারপর তিনি হয় আমাদিগকে আরো লোকজন দিয়া সাহায্য করিবেন, অথবা তিনি যাহা হুকুম করিবেন আমরা তাহা পালন করিব। এই কথার পর হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) লোকদেরকে উৎসাহ দিয়া বলিলেন, হে আমার কাওম, যে শাহাদাৎকে তোমরা অপছন্দ করিতেছ প্রকৃতপক্ষে তোমরা সেই শাহাদাতের তালাশেই বাহির হইয়াছ। আমরা তো সংখ্যা, শক্তি ও আধিক্যের উপর ভিত্তি করিয়া লোকদের সহিত যুদ্ধ করি না, বরৎ আমরা তো সেই দ্বীনের উপর ভিত্তি করিয়া যুদ্ধ করি যাহা দ্বারা আল্লাহ তায়ালা আমাদিগকে সম্মান দান করিয়াছেন। সুতরাং১ল, দুই কল্যাণের একটি অবশ্যই মিলিবে,-_হয় দুশমনের উপর বিজয়, আর না হয় শাহাদাত। ইহা শুনিয়া লোকেরা বলিল, আল্লাহর কসম, ইবনে রাওয়াহা সত্য বলিয়াছেন। অতএব লোকজন সেখান হইতে সামনে অগ্রসর হইল। যখন তাহারা বালকা, এলাকার সীমান্তে পৌছিলেন তখন তাহারা হেরাকলের রুমী ও আরব বাহিনীকে বালকা” মাশারিফ নামক স্থানে পাইলেন। তারপর শত্রবাহিনী আরো নিকটবর্তী হইলে মুসলমানগণ মৃতা নামক গ্রামে সমবেত হইলেন এবং সেখানেই যুদ্ধ সংঘটিত হইল। মুসলমানগণ নিজেদের বাহিনীকে যুদ্ধের জন্য শৃঙ্খলাবদ্ধ করিলেন এবং বাহিনীর ডান বাহুতে বনু আযরা গোত্রের হযরত কুতবাহ ইবনে কাতাদাহ (রাঃ)কে ও বাম বাহুতে একজন আনসারী সাহাবী-_হযরত আবায়াহ ইবনে মালেক (রাঃ)কে আমীর নিযুক্ত করিলেন। অতঃপর উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ আরন্ত হইল এবং যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিল। হযরত যায়েদ ইবনে হারেসা রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাণ্ডা লইয়া বীরত্বের সহিত লড়াই করিলেন! অবশেষে তিনি শত্রুর বর্শার আঘাতে আহত হইয়া শাহাদাত বরণ করিলেন। অতঃপর হযরত জাফর ইবনে আবি তালিব (রাঃ) সেই ঝাণ্ডা হাতে লইলেন এবং দুশমনের সহিত ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।