২৩৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) বেহেশত পাওয়ার সফলতা । অতঃপর জাববার বলিল, আল্লাহর কসম, সে সত্য বলিয়াছে। পরবতীতে জাববার এই কারণেই ইসলাম গ্রহণ করিলেন। (বিদায়াহ) মৃতার যুদ্ধ হযরত ওরওয়া ইবনে যুবাইর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অষ্টম বৎসর জুমাদিউল উলা মাসে মৃতার দিকে একটি লশকর প্রেরণ করিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ)কে উহার আমীর নিযুক্ত করিলেন এবং বলিলেন, হযরত যায়েদ রোঃ) যদি শহীদ হইয়া যান তবে হযরত জাস্ফর ইবনে আবি তালেব (রাঃ) আমীর হইবেন। যদি যদি তিনিও শহীদ হইয়া যান তবে লোকদের আমীর হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) হইবেন। লোকজন সফরের জন্য প্রস্তুতি শেষ করিয়া রওয়ানা হওয়ার জন্য প্রস্তুত হইল। এই লশকরের সংখ্যা তিন হাজার ছিল। যখন তাহারা মদীনা হইতে রওয়ানা হইতে লাগিলেন তখন মদীনার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আমীরদেরকে বিদায় জানাইল এবং সালাম করিল। বিদায়ের সময় হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রোঃ) কাঁদিয়া উঠিলেন। লোকেরা জিজ্ঞাসা করিল, হে ইবনে রাওয়াহা! আপনি কেন কাদিতেছেনঃ তিনি বলিলেন, মনোযোগ দিয়া শোন, আল্লাহর কসম, আমার অন্তরে না দুনিয়ার প্রতি মহব্বত রহিয়াছে, আর না তোমাদের সহিত কোন গভীর সম্পর্ক। বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করিতে শুনিয়াছি যাহাতে দোযখের আগুনের উল্লেখ রহিয়াছে__ 2৫ ঞ& রর টার * 2 টি )9)9 5 ৩৪০ 0 এল ০৫ 5209 ২1০5 অর্থ £ “তোমাদের মধ্যে এমন কেহ নাই যে সেখানে পৌছিবে না, ইহা আপনার পরওয়ার দিগারের অনিবার্ধ ফয়সালা ।, ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।