Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) আলাইহি ওয়াসাল্লাম হযরত উন্মে সুলাইম (রাঃ)এর ভাই হযরত হারাম (রাঃ)কে সত্তরজন আরোহীর এক জামাতের সহিত প্রেরণ করিলেন। (উক্ত এলাকার) মুশরিকদের সর্দার আমের ইবনে তোফায়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন বিষয়ের যে কোন একটি গ্রহণের প্রস্তাব দিয়াছিল। সে বলিয়াছিল যে, গ্রামের অধিবাসীগণ আপনার অধীন থাকিবে আর শহরের অধিবাসীগণ আমার অধীন থাকিবে, আর না হয় আপনার পর আমাকে আপনার খলীফা নিযুক্ত করিবেন। নতুবা আমি গাতফান গোত্রের হাজার হাজার সৈন্য লইয়া আপনার বিরুদ্ধে যুদ্ধ করিব। আমের উম্মে ফুলান নামক এক মহিলার ঘরে অবস্থান করিতেছিল, এমতাবস্থায় সে প্রেগ রোগে আক্রান্ত হইল এবং বলিল, অমুক খান্দানের এক মহিলার ঘরে উটের ফৌড়ার ন্যায় আমার প্রেগ রোগের ফৌড়া হইয়াছে। (সফর অবস্থায় সাধারণ এক মহিলার ঘরে অসহায়ভাবে মৃত্যবরণকে নিজের জন্য অপমানকর মনে করিয়া বলিল, ) আমার ঘোড়া আন। অতঃপর (ঘোড়ায় চড়িয়া রওয়ানা হইল এবং) ঘোড়ার পিঠেই তাহার মৃত্যু হইল। হযরত উম্মে সুলাইম (রাঃ)এর ভাই হযরত হারাম (রাঃ) ও একজন খোড়া সাহাবী ও অমুক গোত্রের এক ব্যক্তি__ইহারা তিনজন চলিলেন। হযরত হারাম (রাঃ) তাহার উভয় সঙ্গীকে বলিলেন, আমি তাহাদের নিকট যাইতেছি, আর তোমরা দুইজন নিকটবর্তী কোন স্থানে অবস্থান কর। যদি তাহারা আমাকে নিরাপত্তা দেয় তবে তোমরা তো নিকটেই আছ, আর যদি তাহারা আমাকে কতল করিয়া দেয় তবে তোমরা আপন সঙ্গীদের নিকট চলিয়া যাইবে। অতঃপর হযরত হারাম (রাঃ) সেখানে আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌছাইবার জন্য নিরাপত্তা দিবে? তিনি তাহাদের সহিত কথাবার্তা বলিতেছিলেন। ইতিমধ্যে তাহারা এক ব্যক্তিকে ইশারা করিল, আর সে পিছন দিক হইতে আসিয়া তাহাকে বর্শা মারিল। বর্ণনাকারী হাম্মাম বলেন, আমার ধারণা হয় যে, রেওয়ায়াতের পরবর্তী ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।