হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩১ আনা হয় এবং তিনি বাঁচিয়া যান। পরবতীতে খন্দকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আমর ইবনে উমাইয়া যামরী (রাঃ) ও বনু আমর ইবনে আওফ গোত্রের একজন আনসারী সাহাবী রোঃ)-_-এই দুইজন মুসলমানদের পশু চরাইবার জন্য গিয়াছিলেন। তাহারা মুসলমানদের অবস্থানস্থলে (মৃতভোজী) পাখী উড়িতে দেখিয়া মুসলমানদের আক্রান্ত হওয়ার কথা বুঝিতে পারিলেন। সুতরাং তাহারা উভয়ে বলিলেন, আল্লাহর কসম, এই পাখীদের আকাশে উড়ার পিছনে নিশ্চয় কোন কারণ রহিয়াছে। উভয়ে দেখার জন্য অগ্রসর হইলেন এব আসিয়া দেখিলেন, সমস্ত মুসলমান রক্তাক্ত অবস্থায় পড়িয়া আছেন এবং যে সমস্ত ঘোড়সওয়াররা তাহাদিগকে কতল করিয়াছে তাহারা সেখানে দণ্ডায়মান রহিয়াছে। এই অবস্থা দেখিয়া আনসারী সাহাবী হযরত আমর ইবনে উমাইয়া (রাঃ)টকে বলিলেন, তোমার কি রায়? হযরত আমর রোঃ) বলিলেন, আমার রায় এই যে, আমরা যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার সংবাদ দেই। আনসারী বলিলেন, আমি তো নিজের জান কাচাইবার জন্য এমন জায়গা ছাড়িতে পারি না যেখানে হযরত মুনযির ইবনে আমর (রাঃ) (এর মত মানুষ)কে শহীদ করিয়া দেওয়া হইয়াছে। আর আমি জীবিত থাকিয়া লোকদের নিকট হইতে তাহার শাহাদাতের সংবাদ শুনিতে চাই না। এই বলিয়া তিনি কাফেরদের সহিত যুদ্ধ আরন্ত করিয়া দিলেন এবং শহীদ হইয়া গেলেন। কাফেররা হযরত আমর ইবনে উমাইয়া (রোঃ)কে বন্দী করিল। তিনি যখন তাহাদের নিকট নিজেকে মুদার গোত্রীয় বলিয়া প্রকাশ করিলেন তখন আমের ইবনে তোফায়েল তাহাকে মুক্ত করিয়া দিল। আমেরের মা একটি গোলাম পুরণ করার উদ্দেশ্যে হযরত আমের (রাঃ)এর কপালের চুল কাটিয়া যুক্ত করিয়া দিল। €িদায়াহ) হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।