Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) যাহাদের মধ্যে হযরত হারেস ইবনে সিম্মাহ, বনু আদী ইবনে নাজ্জার গোত্রের হযরত হারাম ইবনে মিলহান, হযরত ওরওয়া ইবনে আসমা হযরত আবু বকর (রাঃ)এর গোলাম হযরত আমের ইবনে ফুহাইরাহ (রাঃ) ও আরো অন্যান্য বিশিষ্ট মুসলমানগণও ছিলেন। তাহারা মদীনা হইতে রওয়ানা হইয়া বীরে মাউনা নামক স্থানে পৌছিলেন। ইহা বনু আমেরের এলাকা ও বনু সুলাইমের প্রস্তরময় ময়দানের মধ্যবর্তী একটি কুয়ার নাম। সেখানে পৌছার পর তাহারা হযরত হারাম ইবনে মিলহান (রাঃ)কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি দিয়া আমের ইবনে তোফায়েলের নিকট পাঠাইলেন। হযরত হারাম রোঃ) আমেরের নিকট পৌছিলে সে চিঠির প্রতি জক্ষেপই করিল না, বরং হযরত হারাম (রোঃ)এর উপর আক্রমণ করিল এবং তাহাকে শহীদ করিয়া দিল। তারপর সে সাহাবা রোঃ)দের বিরুদ্ধে আপন গোত্র) বনু আমেরের নিকট সাহায্য চাহিল। কিন্ত বনু আমের তাহার ডাকে সাড়া দিতে অস্বীকার করিল এবং তাহারা বলিল, আবু বারা যেহেতু এই মুসলমানদেরকে নিরাপত্তা দিয়াছে এবৎ তাহাদের সহিত অঙ্গীকারাবদ্ধ হইয়াছে সেহেতু আমরা তাহার অঙ্গীকারকে ভঙ্গ করিতে পারি না! অতঃপর আমের সাহাবাদের বিরুদ্ধে বনূ সুলাইম, উসাইয়াহ, রেন্ল্‌ ও যাকওয়ান গোত্রসমূহের নিকট সাহায্য চাহিল। তাহারা এই কাজে সাড়া দিল। সুতরাং এই সমস্ত গোত্রসমৃহ এক জোট হইয়া আসিল এবং মুসলমানদের অবস্থানস্থলকে চারিদিক হইতে ঘিরিয়া ফেলিল। মুসলমানগণ গোত্রসমূহকে দেখিয়া নিজেদের তলোয়ার ধারণ করিলেন এবং তাহাদের সহিত যুদ্ধ আরন্ত করিলেন। অবশেষে সকলেই শহীদ হইয়া গেলেন। আল্লাহ তায়ালা তাহাদের উপর রহমত নাযিল করুন। একমাত্র বনু দীনার ইবনে নাজ্জারের হযরত কাস্ব ইবনে যায়েদ (রাঃ) জীবিত রহিলেন। কাফেররা তাহার দেহে সামান্য প্রাণ বাকী থাকা অবস্থায় তাহাকে ছাড়িয়া চলিয়া যায়। পরে তাহাকে শহীদদের মধ্য হইতে উঠাইয়া ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।