Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২২৯ তখন আমি এই ভয় করি না যে, আমাকে আল্লাহর জন্য কোন পার্বে ধরাশায়ী হইতে হইবে। ১০৮40 952 ০ ১7217205 আমি শত্রুর সম্মুখে বিনয় ও অস্থিরতা প্রকাশ করিব না, কারণ আমাকে তো আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে। বিদায়াহ) বীরে মাউনার যুদ্ধ হযরত মুগীরা ইবনে আবদুর রহমান ও হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাযম ও অন্যান্য ওলামায়ে কেরাম বলেন, বর্শা খেলায় দক্ষ আবু বারা আমের ইবনে মালেক ইবনে জা”ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মদীনায় আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট ইসলাম পেশ করিলেন এবং তাহাকে ইসলামের দাওয়াত দিলেন। সে ইসলাম গ্রহণ করিল না এবং ইসলাম গ্রহণে অনিচ্ছাও প্রকাশ করিল না। সে বলিল, হে মুহাম্মাদ, আপনি যদি আপনার আপনার দ্বীনের দিকে তাহাদিগকে দাওয়াত দেয় তবে আমি আশা করি তাহারা আপনার কথা মানিয়া লইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নাজদবাসীদের পক্ষ হইতে আমি আমার সাহাবাদের ব্যাপারে আশঙ্কা বোধ করি। আবু বারা বলিল, আমি তাহাদিগকে নিরাপত্তা দিলাম! অতএব আপনি তাহাদিগকে প্রেরণ করুন যাহাতে তাহারা লোকদেরকে আপনার দ্বীনের প্রতি দাওয়াত দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সায়েদাহ গোত্রের মুনযির ইবনে আমর সহ যাহার উপাধি “আলমুশনিকু লিয়ামৃত" (অর্থাৎ মৃত্যুর প্রতি দ্রুত অগ্রগামী) ছিল, আপন সাহাবাদের মধ্য হইতে সত্তরজন বিশিষ্ট মুসলমানকে প্রেরণ করিলেন। ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।