Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) প্রভাব পিছলাইয়া সরিয়া যায়। মূসা ইবনে ওকবার মাগাযী গ্রন্থে বর্ণিত হইয়াছে যে, হযরত খুবাইব ও হযরত যায়েদ ইবনে দাছেনা (রাঃ)কে একই দিনে শহীদ করা হইয়াছে এবং সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনা গিয়াছে, “ওয়া আলাইকুমা অথবা ওয়া আলাইকাস সালাম ! খুবাইবকে কোরাইশগণ কতল করিয়া দিয়াছে।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলিয়াছেন যে, কাফেররা যখন হযরত যায়েদ ইবনে দাছেনা (রাঃ)কে শুলে চড়াইল তখন তাহাকে দ্বীন হইতে সরাইবার জন্য তাহার প্রতি তীর নিক্ষেপ করিল, কিন্তু উহাতে তাহার ঈমান ও তাসলীম আরো বৃদ্ধি পাইয়া গেল। ওরওয়া ও মুসা ইবনে ওকবা রেহঃ) বলেন, কাফেররা যখন হযরত খুবাইব (রাঃ)কে শুলে চড়াইল তখন তাহারা উচ্চস্বরে হযরত খুবাইব (রোঃ)কে কসম দিয়া জিজ্ঞাসা করিল, তৃমি কি ইহা পছন্দ কর যে, (হযরত) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্থলে হন (আর তীহাকে তোমার পরিবর্তে শূলে দেওয়া হয়)? হযরত খুবাইব রোঃ) বলিলেন, না, আজমত ওয়ালা আল্লাহ্র কসম, আমি তো ইহাও পছন্দ করি না যে, আমার পরিবর্তে তাঁহার পায়ে একটি কাটাও বিধুক। ইহা শুনিয়া কাফেররা হাসিতে লাগিল। ইবনে ইসহাক (রহঃ) এই কথাগুলি হযরত যায়েদ ইবনে দাছেনা রোঃ)এর ঘটনায় উল্লেখ করিয়াছেন। (বিদায়াহ) শাহাদাতের সময় হযরত খুবাইব (রোঃ)এর তে তাবারানী হযরত ওরওয়া ইবনে যুবায়ের রোঃ) হইতে একটি দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। উহাতে আছে যে, বদর যুদ্ধে যে সমস্ত মুশরিক কতল হইয়াছিল তাহাদের সন্তানরা হযরত খুবাইব (রাঃ)কে কতল করিয়াছে। মুশরিকরা যখন কতল করার জন্য তাহার প্রতি অস্ত্র তাক ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।