হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২২৫ দিলেন। ইবনে হিশাম বলেন, বলা হয় যে, এই ছেলে মারিয়ার আপন ছেলে ছিল। আসেম বলেন, অতঃপর কাফেররা হযরত খুবাইব (রাঃ)কে বাহির করিয়া আনিল এবং যখন তাহাকে শুলে চড়াইবার জন্য তানঈমে লইয়া আসিল তখন তিনি কাফেরদেরকে বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে আমাকে দুই রাকাত নামায পড়ার সুযোগ দিতে পার। তাহারা বলিল, ঠিক আছে, নামায পড়িয়া লও তিনি অতি উত্তমরূপে পরিপূর্ণভাবে দুই রাকাত নামায আদায় করিলেন। তারপর কাফেরদের দিকে ফিরিয়া বলিলেন, মনোযোগ দিয়া শুনিয়া রাখ, আল্লাহর কসম, যদি আমার মনে এই কথা না আসিত যে, তোমরা মনে করিবে, আমি মৃত্যুর ভয়ে নামায দীর্ঘ করিতেছি, তবে আমি আরো নামায পড়িতাম। মুসলমানদের জন্য কতলের সময় দুই রাকাত নামায আদায়ের সুন্নত সর্বপ্রথম হযরত খুবাইব রোঃ)ই চালু করিলেন। তারপর কাফেররা তাহাকে শূলের কাঠের উপর চড়াইল। যখন তাহাকে কাঠের সহিত শক্ত করিয়া বাঁধিয়া দিল তখন তিনি বলিলেন, আয় আল্লাহ! আমরা আপনার রাসূলের পয়গাম পৌছাইয়া দিয়াছি। আমাদের সহিত যাহা কিছু করা হইতেছে তাহা কাল আপনি আপনার রাসূলকে জানাইয়া দিবেন। অতঃপর তিনি এই বদদোয়া করিলেন, আয় আল্লাহ! ইহাদের কাহাকেও রেহাই দিবেন না, ইহাদেরকে এক একজন করিয়া কতল করিয়া দিবেন এবং ইহাদের একজনকেও অবশিষ্ট রাখিবেন না। অতঃপর কাফেররা তাহাকে কতল করিয়া দিল। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাঃ) বলিতেন, আমিও সেদিন অন্যান্য কাফেরদের সঙ্গে আমার পিতা আবু সুফিয়ানের সহিত সেখানে উপস্থিত ছিলাম! আমার পিতাকে দেখিয়াছি, তিনি হযরত খুবাইব (রাঃ)এর বদদোয়ার ভয়ে আমাকে মাটির উপর শোয়াইয়া দিতেছিলেন। কারণ তখনকার দিনে লোকেরা বলিত, যাহার বিরুদ্ধে বদদোয়া করা হয় সে যদি তৎক্ষণাৎ মাটির উপর কাত হইয়া শুইয়া পড়ে তবে তাহার উপর হইতে বদদোয়ার ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।