২২৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) বলিল, কেহ কাহাকেও এরূপ মহব্বত করিতে দেখি নাই যেরূপ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহববত করে। অতঃপর নাসতাস তাহাকে কতল করিয়া দিল। বর্ণনাকারী বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে আবি নাজীহ বলিয়াছেন, তাহার নিকট বর্ণনা করা হইয়াছে যে, হুজাইর ইবনে আবি ইহাবের দাসী মারিয়া--যিনি পরবর্তীতে মুসলমান হইয়াছেন। তিনি বলিয়াছেন, হযরত খুবাইব রোঃ)কে আমার নিকট আমার ঘরে বন্দী করিয়া রাখা হইয়াছিল। একদিন আমি উকি দিয়া দেখিলাম, তাহার হাতে মানুষের মাথার ন্যায় বড় একটি আঙ্গুরের ছড়া। তিনি উহা হইতে খাইতেছিলেন। অথচ আমার জানামতে সেই সময় আল্লাহর জমিনে কোথাও খাওয়ার উপযুক্ত আঙ্গুর ছিল না। (বোখারী) ইবনে ইসহাক রেহঃ) বর্ণনা করেন, হযরত আসেম ইবনে আমর ইবনে কাতাদাহ ও হযরত আবদুল্লাহ ইবনে আবি নাজীহ বলেন, মারিয়া বলিয়াছেন যে, কতলের সময় নিকটবর্তী হইলে হযরত খুবাইব (রাঃ) আমাকে বলিলেন, আমাকে একটি ক্ষুর দাও যাহাতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া কতল হওয়ার জন্য প্রস্তুত হইতে পারি। আমি গোত্রের একটি ছেলেকে ক্ষুর দিয়া বলিলাম, এই ঘরে যাইয়া লোকটিকে ক্ষুর দিয়া আস। মারিয়া বলেন, আল্লাহর কসম, যেই ছেলেটি ক্ষুর লইয়া তাহার নিকট গেলে আমি মনে মনে বলিলাম, হায় আমি একি করিলাম ! আল্লাহর কসম, এই ব্যক্তি তো নিজের খুনের বদলা পাইয়া গেল। সে এই ছেলেকে কতল করিয়া নিজের খুনের প্রতিশোধ লইয়া লইবে। এইভাবে একজনের বদলা একজন কতল হইয়া যাইবে। যখন ছেলেটি তাহাকে ক্ষুর দিল তিনি তাহার হাত হইতে ক্ষুর লইলেন এবং তাহাকে বলিলেন, তোমার জীবনের কসম, যখন তোমার মা এই ক্ষুর দিয়া তোমাকে আমার নিকট পাঠাইয়াছে তখন কি তাহার একটুও ভয় হয় নাই যে, আমি তোমাকে ধোকা দিয়া কতল করিয়া দিব? অতঃপর ছেলেকে ছাড়িয়া ড/$/%.81100119.0010
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।