Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২২৩ জীবিত থাকাকে অগ্রাধিকার দিলেন এবং নিজেদেরকে কাফেরদের হাতে সোপর্দ করিলেন। কাফেররা তাহাদিগকে বন্দী করিয়া মক্কায় বিক্রয়ের জন্য লইয়া চলিল। তাহারা যখন যাহরান নামক স্থানে পৌছিল তখন হযরত আবদুল্লাহ ইবনে তারেক রোঃ) কোন প্রকারে নিজের হাতের বন্ধন খুলিয়া ফেলিলেন এবং নিজের তলোয়ার ধারণ করিলেন। কাফেররা তাহার নিকট হইতে পিছনে সরিয়া গেল এবং তাহাকে পাথর মারিতে লাগিল। অবশেষে পাথর মারিয়া মারিয়া তাহাকে শহীদ করিয়া দিল। যাহরানে তাহার কবর রহিয়াছে। কাফেররা হযরত খুবাইব ও হযরত যায়েদ (রাঃ)কে লইয়া মকায় আসিল। হুযাইলের দুই ব্যক্তি মক্কায় বন্দী ছিল। এই দুই বন্দীর বিনিময়ে তাহারা দুইজনকে কোরাইশের নিকট বিক্রয় করিয়া দিল। হযরত খুবাইব (রোঃ)কে হুজাইর ইবনে আবি ইহাব তামীমী খরিদ করিল এবং হযরত যায়েদ ইবনে দাছেনা (রাঃ)কে যাকওয়ান ইবনে উমাইয়া তাহার পিতার প্রতিশোধ হিসাবে কতল করার জন্য খরিদ করিল। সফওয়ান তাহার নাসতাস নামী গোলামের সহিত তাহাকে তানঈমে পাঠাইয়া দিল এবং তাহাকে কতল করার জন্য মক্কার হারামের বাহিরে লইয়া আসিল। কোরাইশের বহুলোক সেখানে সমবেত হইল। তাহাদের মধ্যে আবু সুফিয়ান ইবনে হারবও ছিল। যখন কতল করার জন্য তাহাকে সামনে আনা হইল তখন আবু সুফিয়ান বলিল, হে যায়েদ, আমি তোমাকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি, তৃমি কি ইহা পছন্দ কর যে, (হেযরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এখন আমাদের হযরত যায়েদ রোঃ) জবাবে বলিলেন, আল্লাহর কসম, আমি ইহা ও পছন্দ করি না যে, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যেখানে আছেন সেখানেই কোন কাঁটা বিধার কারণে তাঁহার কষ্ট হয় আর আমি আপন পরিবারের নিকট বসিয়া থাকি। আবু সুফিয়ান ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।