Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২২২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সঙ্গীদ্বয়ও শহীদ হইয়া গেলেন। হযরত আসেম (রাঃ) শহীদ হওয়ার পর হুযাইল গোত্রের লোকেরা তাহার মাথা কাটিয়া নিয়া সুলাফা বিনতে সাপ্দ ইবনে শুহাইদের নিকট বিক্রয় করিতে চাহিল। কারণ হযরত আসেম (রাঃ) ওহদের যুদ্ধে সুলাফার ছেলেকে কতল করিয়াছিলেন। সুলাফা মান্নত করিয়াছিল যে, যদি সে হযরত আসেম রোঃ)এর মাথা হস্তগত করিতে পারে তবে তাহার মাথার খুলিতে মদপান করিবে। সুতরাং হে্যাইল গোত্রের লোকেরা যখন হযরত আসেম (রাঃ)এর মাথা কাটিয়া নিতে চাহিল তখন আল্লাহ তায়ালা এক ঝাক মৌমাছি তাহার উপর প্রেরণ করিলেন)! মৌমাছির ঝাঁক (তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া লইল এবং) হুযাইলের লোকদেরকে তাহার নিকট আসিতে দিল না। যখন এই মৌমাছির ঝাঁক তাহাদের ও হযরত আসেম (রাঃ)এর মাঝে বাধা হইয়া দাঁড়াইল তখন তাহারা বলিল, থাক, সন্ধ্যায় যখন মৌমাছি চলিয়া যাইবে তখন কাটিয়া লইব। কিন্তু আল্লাহ তায়ালা সন্ধ্যার সময় বৃষ্টির পানির এমন ঢল পাঠাইলেন যে, তাহার লাশকে ভাসাইয়া লইয়া গেল। হযরত আসেম রোঃ) পূর্বে আল্লাহ তায়ালার সহিত এই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, মুশরিক যেহেতু নাপাক সেহেতু কোন মুশরিক যেন তাহাকে কখনও স্পর্শ না করে এবং তিনিও কোন মুশরিককে কখনও স্পর্শ করিবেন না। হযরত ওমর (রাঃ) এই ঘটনা জানিতে পারার পর যে, মৌমাছি কাফেরদেরকে তাহার নিকট আসিতে দেয় নাই, প্রায় বলিতেন। এইভাবে আল্লাহ তায়ালা মুমিন বান্দাকে হেফাজত করিয়া থাকেন! হযরত আসেম (রাঃ) তো এই মান্নত করিয়াছিলেন যে, জীবন থাকিতে কোন মুশরিক তাহাকে স্পষ্ট করিবে না এবং তিনিও কোন মুশরিককে স্পর্শ করিবেন না, সুতরাং তিনি যেমন নিজের জীবনে হইতে তাহাকে হেফাজত করিয়াছেন। বাকি রহিলেন হযরত খুবাইব, হযরত যায়েদ ইবনে দাছেনা ও হযরত আবদুল্লাহ ইবনে তারেক রোঃ)। ইহারা নরম হইয়া গেলেন এবং ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।