Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২২০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তাহাদের সহিত আপন সাহাবাদের মধ্য হইতে ছয়জনকে পাঠাইয়া দিলেন। বর্ণনাকারী উক্ত ছয়জনের নাম উল্লেখ করিয়াছেন। এই ছয়জন উক্ত দলের সহিত রওয়ানা হইলেন। যখন তাহারা হেজাজের এক প্রান্তে হাদা” এলাকার সুখে হুযাইল গোত্রের একটি ঝর্ণার নিকট রাজী” নামক স্থানে পৌছিলেন তখন উক্ত দলের লোকেরা সাহাবাদের এই জামাতের সহিত বিশ্বাসঘাতকতা করিল এবং তাহারা হুযাইল গোত্রকে তাহাদের বিরুদ্ধে সাহায্যের জন্য ডাকিয়া আনিল। সাহাবা রোঃ) নিজেদের অবস্থান স্থলে (নিশ্চিন্ত মনে) ছিলেন। এমন সময় হঠাৎ তলোয়ার হাতে বহু লোক তাহাদেরকে ঘিরিয়া ফেলিলে তাহারা ঘাবড়াইয়া গেলেন। সাহাবা রোঃ)ও মুকাবিলার জন্য নিজেদের তলোয়ার হাতে লইলেন। কাফেররা বলিল, খোদার কসম, তোমাদেরকে কতল করিবার ইচ্ছা আমাদের নাই, বরং আমরা তোমাদের বিনিময়ে মক্কাবাসীর নিকট হইতে কিছু মালদৌলত হাসিল করিতে চাই। আমরা তোমাদেরকে আল্লাহর নামে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিতেছি যে, আমরা তোমাদেরকে কতল করিব না। হযরত মারছাদ, হযরত খালেদ ইবন বুকাইর ও হযরত আসেম রোঃ) বলিলেন, আমরা কখনও কোন মুশরিকের অঙ্গীকার ও প্রতিশ্রুতি গ্রহণ করিব না। হযরত আসেম রোঃ) এই কবিতা আবৃত্তি করিলেন ই 5 দ587815-1 অর্থ £ আমি অসুস্থ নই, বরং আমি তো শক্তিশালী তীরন্দাজ এবং আমার মর রি তার লাগানো সুরাহ 10৮ 25৭1 -%454) ১ অর্থ ? দীর্ঘ ও চওড়া 1 ফলক বিশিষ্ট তীর সেই ধনুক হইতে পিছলাইয়া যায় (অর্থাৎ নিক্ষিপ্ত হয়), মৃত্যু সত্য আর জীবন বাতিল অর্থাৎ অস্থায়ী) । ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।