২১৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) অনেক টানাটানি ও চেষ্টা করিল, কিন্ত তিনি কিছুতেই রাজী হইলেন না। অবশেষে তাহাকে শহীদ করিয়া দিল। হযরত খুবাইব রোঃ) ও হযরত যায়েদ রোঃ)কে মক্কা লইয়া যাইয়া বিক্রয় করিয়া দিল। হারেস ইবনে আমের ইবনে নওফলের সন্তানরা হযরত খুবাইব রোঃ)কে খরিদ করিয়া লইল। হযরত খুবাইব (রাঃ)ই বদর যুদ্ধে হারেস ইবনে আমেরকে কতল করিয়াছিলেন। তিনি কিছুদিন তাহাদের নিকট বন্দী অবস্থায় রহিলেন। তারপর যখন তাহারা তাহাকে কতল করিবার সিদ্ধান্ত করিল তখন হযরত খুবাইব রোঃ) হারেসের এক কন্যার নিকট ক্ষৌরকর্মের জন্য ক্ষুর চাহিলে সে তাহাকে ক্ষুর দিল। হারেসের কন্যা বর্ণনা করিয়াছে যে, আমি বেখেয়াল ছিলাম, এমতাবস্থায় আমার একটি ছোট ছেলে হাঁটিয়া তাহার নিকট চলিয়া গেল। তিনি তাহাকে নিজের উরুর উপর বসাইয়া লইলেন। আমি তাহার হাতে ক্ষুর ও শিশুটিকে তাহার উরুর উপর বসিয়া থাকিতে দেখিয়া কি ভয় করিতেছ যে, আমি এই শিশুটি কতল করিয়া দিব? ইনশাআল্লাহ তায়ালা আমি কখনও এই কাজ করিব না। সেই মেয়েটি বলিত যে, আমি হযরত খুবাইব (রাঃ) হইতে উত্তম বন্দী দেখি নাই। আমি তাহাকে দেখিয়াছি যে, তিনি আঙ্গুরের গুচ্ছ হইতে আঙ্গুর খাইতেছেন, অথচ তখন মক্কাতে কোন য'ন ছিল না, এবং তিনি শিকলে বাঁধা ছিলেন। নিশ্চয় আল্লাহ তায়ালাই তাহাকে গোয়েব হইতে) রিযিক দান করিয়াছিলেন। অতঃপর কাফেররা তাহাকে কতল করার জন্য যখন হারামের বাহিরে লইয়া গেল তখন তিনি বলিলেন, আমাকে একটু সুযোগ দাও, আমি দুই রাকাত নামায পড়িয়া লই। নামায শেষ করিয়া তাহাদের নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, আমার যদি এই ধারণা না হইত যে, তোমরা মনে করিবে, আমি মৃত্যুকে ভয় করিতেছি, তবে আমি আরো নামায পড়িতাম। কতলের সময় দুই রাকাত নামায আদায়ের সুন্নত সর্বপ্রথম ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।