Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২১৭ লোকেরা হোযাইল গোত্রের বনু লেহইয়ানের নিকট তাহাদের কথা আলোচনা করিল। সুতরাং বনু লেহইয়ানের লোকেরা প্রায় একশত তীরন্দাজ লইয়া এই জামাতের পিছনে রওয়ানা হইল এবং তাহাদের পায়ের চিহ অনুসরণ করিয়া সেই স্থানে পৌছিয়া গেল যেখানে তাহারা অবস্থান করিয়াছিলেন। এই জামাতের লোকেরা মদীনা হইতে যে খেজুর সঙ্গে করিয়া আনিয়াছিলেন উহার দানা বনু লেহইয়ানের লোকেরা সেখানে দেখিতে পাইয়া বলিল, ইহা তো ইয়াসরাবের (অর্থাৎ মদীনার) খেজুর। সুতরাং তাহাদের পদচিহ্ন অনুসরণ করিয়া চলিতে চলিতে তাহারা জামাতের নিকট পৌছিয়া গেল। হযরত আসেম (রাঃ) ও তাহার সঙ্গীগণ পরিস্থিতি আঁচ করিতে পারিয়া ফাদফাদ নামক পাহাড়ে উঠিয়া আশ্রয় লইলেন। বনু লেহইয়ানের লোকজন আসিয়া তাহাদিগকে চারিদিক হইতে ঘিরিয়া ফেলিল এবং বলিল, আমরা তোমাদের সহিত অঙ্গীকার করিতেছি যে, যদি তোমরা নিচে নামিয়া আস তবে তোমাদের একজনকেও কতল করিব না। হযরত আসেম (রাঃ) বলিলেন, আমি তো কোন কাফেরের অঙ্গীকারে নিচে নামিব না। আয় আল্লাহ ! আপনার নবীকে আমাদের পক্ষ হইতে সংবাদ জানাইয়া দিন। ইহার পর বনু লেহইয়ান উক্ত জামাতের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া দিল এবং হযরত আসেম রোঃ)কে তাহার সাতজন সঙ্গীসহ তীর দ্বারা শহীদ করিয়া দিল। হযরত খুবাইব রোঃ) ও হযরত যায়েদ (রাঃ) ও অপর একজন সাহাবী জীবিত রহিলেন। বনু লেহইয়ান পুনরায় তাহাদের সহিত নিজেদের অঙ্গীকার ব্যক্ত করিল। তাহাদের ওয়াদা অঙ্গীকারে বিশ্বাস করিয়া তিনজন নিচে নামিয়া আসিলেন। বনু লেহইয়ান যখন তাহাদিগকে নিজেদের আয়ত্তে পাইল তখন তাহারা ধনুকের তার খুলিয়' উহা দ্বারা তাহাদিগকে বাঁধিয়া ফেলিল। ইহা দেখিয়া সাহাবীদের মূ; তৃতীয়জন বলিলেন, ইহা তো প্রথম বিন্বাসঘাতকতা এবং তিনি তাহাদের সঙ্গে যাইতে অস্বীকার করিলেন। কাফেররা তাহাকে সঙ্গে যাওয়ার জন ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।