Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২১৫ বলা হইয়া থাকে।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি দি বিসমিল্লাহ বলিতে তবে ফেরেশতাগণ তোমাকে উপরে উঠাইয়া লইত এবং তোমাকে লইয়া আসমানে ঢুকিয়া পড়িত, আর লোকজন তোমার প্রতি তাকাইয়া থাকিত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠিয়া সেখানে সমবেত সাহাবাদের নিকট পৌছিয়া গেলেন! (বিদায়াহ) হযরত ইয়ামান ও হযরত সাবেত ইবনে ওয়াকশ (রাঃ )এর শাহাদাতের ঘটনা মাহমুদ ইবনে লাবীদ (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদে গেলেন তখন হযরত হোষাইফা (রাঃ)এর পিতা হযরত ইয়ামান (রাঃ) ও হযরত সাবেত ইবনে ওয়াকশ ইবনে যাউরা (রাঃ) মহিলা ও শিশুদের সহিত দুর্গের ভিতর আশ্রয় লইলেন। ইহারা উভয়ে বৃদ্ধ ছিলেন। ইহাদের একজন অপরজনকে বলিলেন, তোমার পিতা হারাক, আমরা কিসের অপেক্ষা করিতেছি? আল্লাহর কসম, আমাদের উভয়ের আয়ুষ্কাল তো গাধার পিপাসা পরিমাণই বাকি রহিয়াছে। (পশুদের মধ্যে গাধা অতি অল্প সময়ে পিপাসায় কাতর হইয়া পড়ে। অর্থাৎ জীবনের অতি অল্প সময় অবশিষ্ট রহিয়াছে।) আমরা আজ অথবা কাল মরিব! চল আমরা তলোয়ার লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে) শরীক হইয়া যাই। অতএব উভয়ে মুসলমানদের অগোচরে তাহাদের ভিতর ঢুকিয়া পড়িলেন। হযরত সাবেত ইবনে ওয়াকশ রোঃ)কে তো মুশরিকরা কতল করিয়া দিল। কিন্তু হযরত হোযাইফা (রাঃ)এর পিতার উপর মুসলমানদের তলোয়ারের আঘাত পড়িল এবং তাহাকে চিনিতে না পারিয়া কতল করিয়া দিলেন। হযরত হোযাইফা রোঃ) বলিলেন, আমার পিতা, আমার পিতা (তোহাকে কতল করিও না)। কিন্তু (কতলকারী) মুসলমানগণ বলিলেন, আল্লাহর কসম, আমরা তাহাকে চিনিতে পারি নাই, আর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।