২১৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে লইয়া পাহাড়ের আরো উপরে উঠিয়া গেলেন। অতঃপর সেই আনসারী শহীদ হইয়া গেলে কাফেররা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিয়া গেল। তিনি বলিলেন, ইহাদেরকে বাধা দেওয়ার মত কোন ব্যক্তি নাই কি? হযরত তালহা রোঃ) পূর্বের ন্যায় বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহাকে পূর্বের ন্যায় উত্তর দিলেন। একজন আনসারী বলিলেন, আমি আছি, ইয়া রাসূলাল্লাহ। সুতরাং তিনি সেই কাফেরদের সহিত যুদ্ধে লিপ্ত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবাদেরকে লইয়া পাহাড়ের আরো উপরে উঠিতে লাগিলেন। ইতিমধ্যে সেই আনসারী সাহাবী শহীদ হইয়া গেলে কাফেররা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার পূর্বের ন্যায় এরশাদ করিতেন আর হযরত তালহা রোঃ) বলিতেন, আমি আছি, ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে থামাইয়া দিতেন, আর একজন আনসারী কাফেরদের সহিত যুদ্ধের অনুমতি চাহিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দান করিতেন। অতঃপর আনসারী তাহার পূর্বের সঙ্গীদের ন্যায় কাফেরদের সহিত যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া যাইতেন। এইভাবে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত শুধু হযরত তালহা (রাঃ) অবশিষ্ট রহিয়া গেলেন। মুশরিকরা তাহাদের উভয়কে ঘিরিয়া ফেলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহাদের সহিত মুকাবেলার জন্য কে আছে? হযরত তালহা (রাঃ) বলিলেন, আমি আছি। সুতরাং তিনি একা তাহার পূর্বে সকলের সমপরিমাণ যুদ্ধ করিলেন। যুদ্ধে তাহার হাতের আঙ্গুলগুলির অগ্রভাগ কাটিয়া গেল। তিনি বলিলেন, হাছ। (যেমন বাংলা ভাষায় ইস্ ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।