হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২১৩ সাতজন আনসারীর ঘটনা হযরত আনাস রোঃ) বলেন, ওহুদের যুদ্ধের দিন যখন মুশরিকরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিক হইতে ঘিরিয়া ফেলিল তখন তাহার সহিত সাতজন আনসারী ও একজন কুরাইশী সাহাবী ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ব্যক্তি ইহাদিগকে আমাদের নিকট হইতে পিছনে হটাইয়া দিবে সে জান্নাতে আমার সাথী হইবে। একজন আনসারী সাহাবী আসিয়া যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। তারপর মুশরিকরা যখন আবার তাহাকে ঘিরিয়া ফেলিল তখন তিনি আবার বলিলেন, যে ব্যক্তি ইহাদিগকে আমাদের নিকট হইতে পিছনে হটাইয়া দিবে সে জান্নাতে আমার সাথী হইবে। (এইভাবে এক এক করিয়া) সাতজন আনসারী শহীদ হইয়া গেলেন! ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আমরা আমাদের আনসারী) সাথীদের সহিত ইনসাফ করি নাই। (অর্থাৎ আনসারগণ সাতজন প্রাণ দিলেন, তাহাদের মধ্যে একজনও কুরাইশী হইলেন না। অথবা ইহার অর্থ এই যে, আমাদের সাথীরা আমাদের সহিত ইনসাফ করিল না--অর্থাৎ আমাকে ফেলিয়া তাহারা যুদ্ধের ময়দান হইতে চলিয়া গেল।) মুসলিম) হযরত জাবের রোঃ) বলেন, ওহুদের যুদ্ধের দিন মুসলমানগণ গেলেন। তাঁহার সঙ্গে শুধুমাত্র এগারজন আনসারী ও হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাঃ) রহিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠিতে লাগিলেন। এমন সময় পিছন দিক হইতে মুশরিকরা পৌছিয়া গেলে তিনি বলিলেন, ইহাদেরকে বাধা দেওয়ার মত কেহ নাই কি? হযরত তালহা (রাঃ) বলিলেন, আমি আছি, ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যেভাবে আছে সেভাবেই থাক। একজন আনসারী বলিলেন, আমি আছি, ইয়া রাসূলাল্লাহ ! সুতরাং তিনি কাফেরদের সহিত যুদ্ধ আরন্ত করিলেন। ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।