Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) যদি তুমি তাহাকে দেখ তবে তাহাকে আমার সালাম বলিও এবং তাহাকে বলিও যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞাসা করিতেছেন, তুমি নিজেকে কেমন পাইতেছ? হযরত যায়েদ (রাঃ) বলেন, আমি তোহাকে তালাশ করার উদ্দেশ্যে) শহীদদের মধ্যে ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিলাম এবং যখন তাহাকে পাইলাম তখন তাহার সামান্য নিঃশ্বাস বাকি ছিল। তাহার শরীরে বর্শা তলোয়ার ও তীরের সন্তরটি আঘাত ছিল। আমি তাহাকে বলিলাম, হে সা'দ! আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম বলিতেছেন এবং তোমাকে জিজ্ঞাসা করিতেছেন, তুমি নিজেকে কেমন. পাইতেছঃ তিনি বলিলেন, আল্লাহর রাসূলের প্রতি সালাম এবং তোমার প্রতি সালাম। তুমি তাহাকে বলিও যে, ইয়া রাসূলাল্লাহ! আমার অবস্থা এই যে, আমি জান্নাতের খুশবু পাইতেছি। আর আমার কাওম আনসারদেরকে বলিয়া দিও, তোমাদের মধ্যে একজনেরও চোখের পাতা নড়াচড়া করা পর্যন্ত অর্থাৎ জীবিত থাকা পর্যন্ত যদি কোন কাফের আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিয়া যায় তবে আল্লাহ তায়ালার নিকট তোমাদের কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য হইবে না। এই পর্যন্ত বলার পর তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। আল্লাহ তায়ালা তাহার প্রতি রহম করুন। আবদুর রহমান ইবনে সাসাআহ (রেহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কে আছে, দেখিয়া আসিয়া আমাকে জানাইবে যে, সাশ্দ ইবনে রাবীর কি হইয়াছে? রাষিয়াল্লাহু আনহু__বাকী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন যে, হযরত সাস্দ রোঃ) বলিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিও যে, আমি মৃতদের মধ্যে পড়িয়া আছি এবং তাঁহাকে আমার সালাম বলিও এবং তাহার নিকট আরজ করিও যে, সাপ্দ বলিতেছে, আল্লাহ তায়ালা আপনাকে আমাদের ও সমস্ত উন্মতের পক্ষ হইতে অতি উত্তম বিনিময় দান করুন। হাকেম) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।