হায়াতুস্ সাহাবাহ্ রোঃ১) ২০৭ হযরত আলী (রাঃ) ওলীদকে কতল করিয়া জমিনে ফেলিয়া দিলেন। অতঃপর (কাফেরদের মধ্য হইতে) শাইবা ইবনে রাবীআহ বাহির হইয়া আসিল। তাহার মোকাবেলার জন্য হযরত হামযা (রাঃ) উঠিলেন। ইহারা দুইজনও সমকক্ষ ছিল। বর্ণনাকারী এইবারও পূর্বাপেক্ষা অধিক উচা করিয়া ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে, হযরত হামযা (রাঃ) শাইবাকে এইভাবে কতল করিয়া জমিনে ফেলিয়া দিলেন। অতঃপর (কাফেরদের মধ্য হইতে) ওতবা ইবনে রাবীআহ উঠিল। তাহার মোকাবেলার জন্য হযরত ওবায়দাহ ইবনে হারেস রোঃ) উঠিলেন। তাহারা উভয়ে এই দুই স্তস্তের ন্যায় ছিল। উভয়ে একে অপরের উপর তলোয়ারের আঘাত করিল। হযরত ওবায়দা রোঃ) ওতবাকে তলোয়ার দ্বারা এমন জোরে আঘাত করিলেন যে, তাহার বাম কীধ কাটিয়া ঝুলিয়া পড়িল। অতঃপর ওতবা নিকটে আসিয়া হযরত ওবায়দা রোঃ)এর পায়ের উপর তলোয়ারের আঘাত করিল। ইহাতে হযরত ওবায়দা (রাঃ)এর পায়ের গোছা কাটিয়া গেল। ইহা দেখিয়া হযরত হামযা ও হযরত আলী রোঃ) উভয়ে ওতবার উপর ঝাপাইয়া পড়িলেন এবং তাহাকে দ্রুত শেষ করিয়া দিলেন। উভয়ে হযরত ওবায়দা রোঃ)কে উঠাইয়া ছাপড়ার ভিতর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে শোয়াইয়া দিলেন এবং তাহার মাথা নিজের পায়ের উপর রাখিলেন এবং তাহার মুখমণ্ডল হইতে ধুলাবালি পরিষ্কার করিতে লাগিলেন। হযরত ওবায়দা (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহর কসম, যদি আবু তালেব আমাকে এই অবস্থায় দেখিতেন তবে তিনি বুঝিতে পারিতেন যে, তাহার অপেক্ষা আমিই তাহার সেই কবিতার অধিক যোগ্য যাহা তিনি (আপনার শানে) বলিয়াছিলেন,__ ১১০ 56042 রি অর্থ £ “আমরা ততক্ষণ তাহাকে দুশমনের হাতে সোপর্দ করিব না ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।