হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২০৫ আল্লাহ তায়ালা তাহাদিগকে পরাজিত করিলেন। তারপর আমি হযরত নো"মান রোঃ)এর নিকট আসিলাম। তিনি তখনও জীবিত ছিলেন। আমার নিকট একটি পাত্রে কিছু পানি ছিল। আমি উহা দ্বারা তাহার চেহারার মাটি ধৌত করিয়া দিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তৃমি কে? আমি বলিলাম, মা'কেল ইবনে ইয়াসার। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, মুসলমানদের কি অবস্থা? আমি বলিলাম, আল্লাহ তায়ালা তাহাদিগকে বিজয় দিয়াছেন। তিনি বলিলেন, আলহামদুলিল্লাহ, এই সংবাদ হযরত ওমর রোঃ)এর নিকট লিখিয়া পাঠাও। তারপর তিনি ইন্তেকাল করিলেন। হযরত জুবাইর রোঃ) নেহাওয়ান্দের যুদ্ধের ঘটনা বিস্তারিত বর্ণনা করিয়াছেন! উহাতে আছে যে, হযরত নোস্মান রোঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেহাদের সফরে যাইতেন এবং দিনের শুরুতে যুদ্ধ আর্ত না করিতেন তখন তাড়াহুড়া করিতেন না, বেরং অপেক্ষা করিতেন এবং) যখন নামাযের সময় হইত এবং বাতাস চলাচল আরম্ত হইত ও যুদ্ধের জন্য উপযোগী সময় হইত তেখন তিনি যুদ্ধ আরম্ত করিতেন)। আমি সেই জন্য যুদ্ধ আরম্ত করিতেছি না। তারপর তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ! আমি আপনার নিকট এই দরখাস্ত করিতেছি যে, আজ আপনি আমার চক্ষুকে এমন বিজয় দ্বারা শীতল করিয়া দিন যাহাতে ইসলামের ইজ্জত হয় এবং কাফেরদের বেইজ্জতি হয়। তারপর আমাকে শাহাদাত দান করিয়া আপনার নিকট উঠাইয়া লউন। লোকদেরকে বলিলেন, তোমরা "আমীন" বল, আল্লাহ তায়ালা তোমাদের প্রতি রহম করুন। সকলেই আমীন বলিল এবং আমরা কীদিয়া ফেলিলাম। (তাবারানী) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।