২০৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) করুন। হযরত নোস্মান (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, আপনি অনেক সম্মানিত ব্যক্তি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বহু যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। তিনি যদি দিনের শুরুতে যুদ্ধ আরন্ত না করিতেন তবে সূর্য টলা পর্যন্ত দেরী করিতেন। তখন বাতাস চলাচল আর্ত হয় এবং সাহায্য অবতীর্ণ হয়। তারপর হযরত নোস্মান (রাঃ) বলিলেন, আমি তিনবার আমার পতাকা আন্দোলিত করিব। যখন প্রথমবার আন্দোলিত করিব তখন প্রত্যেকেই প্রয়োজন সারিয়া অযু করিয়া লইবে। দ্বিতীয়বারে প্রত্যেকে নিজের অন্ত্র ও জুতার ফিতার দিকে লক্ষ্য করিবে এবং তাহা ঠিক করিয়া লইবে। তারপর ত্তীয়বারে সকলে একযোগে হামলা করিয়া দিবে এবং কেহ অন্য কাহারো দিকে ফিরিয়া তাকাইবে না। যদি নোস্মানও কতল হইয়া যায় তবে তাহার দিকেও কেহ তাকাইবে না। এখন আমি উপর আমীন বলার তাকীদ করিতেছি! (অতঃপর তিনি এই দোয়া করিলেন,) আয় আল্লাহ, আজ মুসলমানদের সাহায্যার্থে নো"মানকে শাহাদাত দান করুন এবং মুসলমানদেরকে বিজয় দান করুন। অতঃপর তিনি প্রথমবার তাহার পতাকা আন্দোলিত করিলেন। কিছুক্ষণ পর দ্বিতীয় বার করিলেন। আবার কিছুক্ষণ পর তৃতীয়বার আন্দোলিত করিলেন। তারপর নিজের বর্ম পরিধানকরতঃ আক্রমণ করিলেন এবং তিনিই সর্বপ্রথম আহত হইয়া পড়িয়া গেলেন। মাকেল রেহঃ) বলেন, আমি তাহার নিকট আসিলাম, কিন্তু তাহার তাকীদের কথা স্মরণ হওয়াতে আমি তাহার প্রতি মনোযোগ দিলাম না। তাহার নিকট একটি চিহ্ন রাখিয়া চলিয়া গেলাম। আর আমরা যখন কোন দুশমনকে কতল করিতাম তখন তাহার সঙ্গীগণ তাহাকে উঠাইয়া নেওয়ার কাজে মশগুল হইয়া যাইত। দুশমনদের সর্দার যুলহাজেবাইন আপন খচ্চরের উপর হইতে পড়িয়া গেল এবং তাহার পেট ফাটিয়া গেল। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।