Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২০২ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) মুসলমানগণ মুশরিকদেরকে কতল করিলেন এবং হযরত বারা (রাঃ) শাহাদাত বরণ করিলেন। হোকেম) হযরত হুমামা রোঃ)এর শাহাদাতের আকাঙ্ক্ষা হুমাইদ ইবনে আবদুর রহমান হিমইয়ারী (রহঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম হুমামা রোঃ) ছিল। তিনি হযরত ওমর রোঃ)এর খেলাফত আমলে ইস্পাহানের জেহাদে শরীক হইয়াছিলেন। তিনি দোয়া করিলেন, আয় আল্লাহ! হুমামা এই দাবী করে যে, সে আপনার সাক্ষাৎ (অর্থাৎ মৃত্য)কে অত্যন্ত পছন্দ করে। আয় আল্লাহ! যদি সে (এই দাবীতে) সত্যবাদী হয় তবে তাহার এই সত্যবাদিতার কারণে তাহাকে ইহার হিম্মত ও শক্তি দান করুন যেন আপনার রাস্তায় শাহাদাত বরণ করিতে পারে)। আর যদি সে (এই দাবীতে) মিথ্যাবাদী হয় তবে যদিও সে উহা অপছন্দ করে তবুও তাহাকে আপনার রাস্তার মৃত্যুদান করুন। অতঃপর বিস্তারিত হাদীস বর্ণিত হইয়াছে এবং উহাতে ইহাও উল্লেখিত হইয়াছে যে, তিনি সেদিন শাহাদাত বরণ করিয়াছেন এবং হযরত আবু মুসা রোঃ) বলিয়াছেন, নিঃসন্দেহে তিনি শহীদ হইয়াছেন। ইমাম আহমাদ রেহঃ) এই একই রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণনা করিয়াছেন যে, হযরত হুমামা রোঃ)এর দোয়াতে এই কথাও ছিল যে, যদি হুমামা আপনার সাক্ষাৎ (অর্থাৎ আপনার রাস্তার মৃত্য)কে অপছন্দ করে তবে তাহার অপছন্দ সত্বেও তাহাকে আপনার রাস্তার মৃত্যু দান করুন। আয় আল্লাহ! হুমামা যেন তাহার এই সফর হইতে ঘরে ফিরিয়া যাইতে না পারে। সুতরাং এই সফরেই আল্লাহর রাস্তায় তাহার মৃত্যু হইল। বর্ণনাকারী আফফান কখনও বলিতেন, পেটের পীড়ায় ইস্পাহানে তাহার মৃত্যু হইয়াছিল। তোহার ইন্তেকালের পর) হযরত আবু মুসা (রাঃ) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।